বিপিএলের খেলা না হওয়ায় মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর দর্শকদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি ‘দালাল’ নাজমুল ইসলামের অপসারণের দাবি তুলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে অস্বীকার করেছেন ক্রিকেটাররা। যার ফলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের দুই ম্যাচের একটিও হয়নি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালালেন উত্তেজিত দর্শকরা। স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেলও ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে সেনাবাহিনী। উত্তেজিত দর্শকদের বুঝিয়ে নিরস্ত করেন তাঁরা।

ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ভিন সুরে কথা বলায় দেশের সর্বকালীন সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দেওয়ার পাশাপাশি নাজমুল হোসেন শান্ত-সহ বাংলাদেশের ক্রিকেটারদের যোগ্যতা নিয়েও ব্যঙ্গ করেছিলেন জামায়েত ইসলামী নেতা তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতেই ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ এর তরফে বিসিবিকে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত ‘পাকিস্তানি দালাল’ নাজমুলকে বোর্ড থেকে তাড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত মাঠে নামবেন না কোনও ক্রিকেটার।সব ধরনের খেলা বয়কট করা হবে।’

বিপদের গন্ধ পেয়েই রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন-নাজমুল হোসেন শান্ত-নুরুল হাসান সোহান সহ কোয়াবের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন বিসিবির তিন পরিচালক। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। নিজেদের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পরে এমন লজ্জায় আগে কখনও পড়তে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। খেলোয়াড়দের অনড় মনোভাবকে সমর্থন জানান বিসিবির একাধিক পরিচালক। শেষ পর্যন্ত অনলাইনে জরুরি বৈঠকে বসে বিসিবি পরিচালকরা সিদ্ধান্ত নেন, পাকিস্তানি ‘দালাল’ মোল্লা নাজমুলকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। বিকেলে বিসিবির তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ‘এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’ কিন্তু বিসিবির ওই ঘোষণায় খুশি হননি বিদ্রোহী ক্রিকেটাররা। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, নাজমুল যতক্ষণ বিসিবির পরিচালক পদে থাকবেন ততক্ষণ পর্যন্ত মাঠে নামবেন না তাঁরা।

এদিন দুপুর একটায় মিরপুর স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মুখিমুখি হওয়ার কথা ছিল। মাঠে আম্পায়াররা হাজির থাকলেও কোনও দলের খেলোয়াড়রা হাজির ছিলেন না। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিকেলে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। কিন্তু কোনও ক্রিকেটার হাজির হননি। বিসিবির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, ক্রিকেটাররা নিজেদের দাবিতে অনড় থাকলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হবে বিপিএল।

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ