মুস্তাফিজকে তাড়ানোর বদলা নিতে ভারতে T20 বিশ্বকাপ বয়কটের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজের বিকল্প নেওয়ারও অনুমতি দিয়েছে। আর তাতেই চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা (বিসিবি)। সূত্রের খবর, মুস্তাফিজের অপমানের বদলা নিতে আগামী ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলি যাতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা কিংবা তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে করা হয় সেই আর্জি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির দ্বারস্থ হচ্ছে বিসিবি। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় বৈঠকে বসছেন বিসিবির পরিচালকরা। ওই বৈঠকের পরেই মুস্তাফিজ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন তাঁরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে আইসিসির টি টোয়েন্টি ক্রিকেটের আসর। প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ওই গ্রুপের বাকি চার দল হল-ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ক্যারিবীয়দের বিরুদ্ধে মাঠে নেমেই অভিযান শুরু করবেন লিটন দাসরা। ইংল্যান্ড ও ইতালির বিরুদ্ধেও ইডেনে খেলবে টাইগাররা। গ্রুপের শেষ ম্যাচ খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে যেভাবে দুই শহরে বিক্ষোভ হয়েছে, তাতে নিরাপত্তার অভাব বোধ করছেন বিসিবি কর্তারা।

তাই বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা কিংবা অন্য কোথাও আয়োজনের দাবি নিয়ে আইসিসির দরবারে হত্যে দেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা করছেন বিসিবির পরিচালকরা। এক্ষেত্রে পাকিস্তানের ভারতের মাটিতে না খেলতে আসার বিষয়টি যুক্তি হিসাবে তুলে ধরতে চাইছেন তাঁরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে   বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আমাদের কাছে দেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে। আমাদের তরফে তাই এ বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলা হবে। আইসিসিই ঠিক করবে কোনটি উপযুক্ত ভেন্যু হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখতে এদিন সিলেটে ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যিনি নিজে কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী এবং মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘বিশ্বকাপের সময় কলকাতা ও মুম্বইয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ থাকবেন কি না?’ জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব।’

 

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ