বিপিএলে গড়াপেটায় জড়িত বাংলাদেশ বোর্ড সভাপতি, বিস্ফোরক দাবি বিসিবি পরিচালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গড়াপেটায় জড়িত খোদ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনই দাবি করেছেন বিসিবির পরিচালক মুখলেছুর রহমান শামীম। শুধু বিসিবি সভাপতি আমিনুলই নয়, সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিমও গড়াপেটায় ইন্ধন জুগিয়ে লক্ষ লক্ষ টাকা ‘তোলাবাজি’ করেছেন বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই শামীমের অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অবিলম্বে বিসিবি সভাপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্রিকেট ভক্তরা।

বিপিএলে রাজশাহীর কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরেই গড়াপেটার অভিযোগ তুলেছিলেন সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাই নিজেদের পকেট ভারী করতে বিপিএলে ম্যাচ গড়াপেটায মদত জোগাচ্ছেন।’ তাঁর ওই অভিযোগের পরেই বিশেষ অনুসন্ধানে নামেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম। তিনি কথা বলেন বিসিবির পরিচালক মুখলেছুর রহমান শামীমের সঙ্গে। যিনি জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতার ছেলে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। সেই কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ করেছেন রিয়াসাদ। প্রকাশিত অডিওতে অভিযুক্ত মুখলেছুর শামীমকে বলতে শোনা যায়, ‘বিপিএলে ম্যাচ গড়াপেটার জন্য তিনি নিজের পকেট থেকে বিসিবি সভাপতি ও সহ-সভাপতিকে পর্যন্ত টাকা দিয়েছেন।

রিয়াসাদের অভিযোগ, ‘সিলেটে বিপিএলের ম্যাচগুলোতে গড়াপেটা হয়েছিল। এমনকি বিপিএলের নোয়াখালী দলের মালিকও এর সঙ্গে জড়িত। ক্রিকেটারদের অগ্রিম টাকা দিলেই ফিক্সিংয়ে রাজি করানো যায়। সিলেটে ‘নূরজাহান গ্র্যান্ড’ হোটেলে বিপিএলের সময় সব বুকিদের জড়ো করা হয়েছিল। সেই সব জুয়াড়িদের দেখভালের দায়িত্বে ছিলেন নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদ।’

বিপিএলে ম্যাচ গড়াপেটার সঙ্গে তাঁর নাম জড়ালেও এ বিষয়ে মুখ খোলেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তবে বাংলাদেশ বোর্ডের চার পরিচালক দাবি করেছেন, ‘চলতি বছরে বিপিএলের ম্যাচগুলিতে খুল্লামখুল্লা গড়াপেটা চলেছে। বাংলাদেশের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও গড়াপেটায় জড়িত ছিলেন। বার বার বোর্ড সভাপতির গোচরে বিষয়টি আনা হলেও তিনি কোনও পদক্ষেপ নেননি।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের