টেস্ট ক্রিকেট থেকে অবসর বাংলাদেশি পেসার রুবেল হোসেনের

বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন রুবেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। সোমবার টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন বাংলাদেশ জাতীয় দলের মিডিয়াম পেসার রুবেল হোসেন (Rubel Hossain)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এদিন সকালে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। অবসরের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (Bangladesh Cricket Board) চিঠি দিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জাতীয় দলের মিডিয়াম পেসার।

গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন দেশের হয়ে ২৭টি ম্যাচ খেলা রুবেল হোসেন (Rubel Hossain)। এদিন সকালে ফেসবুকে এক পোস্টে লাল বলের আসর থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে তিনি (Rubel Hossain) লিখেছেন, ‘আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে (Bangladesh Cricket Board) অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত  নিলাম। বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি, এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যে তাঁর কাছে কতটা গর্বের তা জানাতে গিয়ে মিডিয়াম পেসার লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব।’ রুবেলের (Rubel Hossain) অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।  

 

আলিপুর চিরিয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা