সোমবার নেপালের মুখোমুখি বাংলাদেশ, জিতলেই সুপার এইটে

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে সুপার এইটে সাতটি দল উঠে গিয়েছে। আরও একটি দলের ওঠা বাকি। সোমবার ভোরে নেপালের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সুপার এইটে উঠে যাবে টাইগাররা।

তিন ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট রয়েছে ৪। নেপালের বিরুদ্ধে যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। এই গ্রুপে আর কোনও দল নেই, যারা চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। মোস্তাফিজুর. তাসকিন, সাকিবের সঙ্গে স্পিনার রিশাদ হোসেনও দুর্দান্ত বোলিং করছেন। অন্যদিকে ব্যাটিংয়েও ছন্দে রয়েছেন তানজিদ তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব উল হাসানরা। পাশাপাশি ফর্মে ফিরে এসেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা।

এদিন এবারের বিশ্বকাপে কোনও ম্যাচ জিততে পারেনি নেপাল। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই হারতে হয়েছে কুশল ভুরটেল, আসিফ শেখদের। তবে গত ম্যাচে যেভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করে হেরেছে নেপাল, তাতে কুশল, আসিফদের মোটেও হালকাভাবে নিচ্ছে না শান্তরা। নেপাল যদি বাংলাদেশকে হারিয়েও দেয়, তাহলেও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা নেই কুশলদের। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে যদি বড় ব্যবধানে হারাতে পারে নেদারল্যান্ডস, তাহলে রান রেটের বিচারে সুপার এইটে উঠে যাবে ডাচরা।

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ