ইউনূস সরকারের মুখে বিরাশি সিক্কার চড়, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারের দায়িত্বে এক বাংলাদেশি

বিবার (১১ জানুয়ারী) বরোদায় ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে ম্যাচ অফিসিয়ালের গুরু দায়িত্ব পেলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোল্লা ইউনূসের মুখে বিরাশি সিক্কার চড়! রবিবার (১১ জানুয়ারী) বরোদায় ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে ম্যাচ অফিসিয়ালের গুরু দায়িত্ব পেলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। যখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসা নিয়ে হম্বিতম্বি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তখন বাংলাদেশের আম্পায়ারকে ভারত-নিউজিল্যা ন্ডের ম্যাচের গুরু দায়িত্ব দেওয়া হল। বরোদার এই ম্যাচে শরফুদ্দৌলা টিভি আম্পায়ার হিসেবে নিযুক্ত হয়েছেন। যা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের গালে নিঃসন্দেহে বড় থাপ্পড়। বর্তমানে উত্তাল বাংলাদেশ।জায়গায় জায়গায় হিন্দু নিধন যজ্ঞে শামিল ইসলামি জঙ্গিরা। তাতেই ক্ষুব্ধ ভারত। এমন পরিস্থিতিতেই আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটিতে কিনেছিল শাহরুখ খানের টিম কেকেআর। কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়ায় বিসিসিআই তাঁকে ছেড়ে দিতে বলে।

এরপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) জোর দ্বন্দ্ব শুরু হয়েছে। এই ঝামেলা উস্কে BCB বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। ২০০৮ সালে লিগ শুরু হওয়ার পর এই প্রথমবার বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধ হল। এছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ভ্যেনুতে বাংলাদেশি দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের পূর্ণাঙ্গ মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নিয়েছে BCB। ইতিমধ্যেই তারা এই বিষয়ে আইসিসির অনুমতি চেয়েছে। কিন্তু এখনও তাদের উত্তর দেয়নি আইসিসি। এর মাঝেই বাংলাদেশি ক্রিকেট বোর্ডের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে চলমান ওয়ানডে সিরিজের ম্যাচ অফিসিয়াল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই মূহুর্তে তিনি ভারতে আছেন। কারণ তিনি আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ আম্পায়ার।

রবিবার বরোদার বিসিএ স্টেডিয়ামে উদ্বোধনী ওয়ানডেতে সৈকতকে টিভি আম্পায়ার হিসেবে দেখা যাওয়ার পর অনেকেই ভ্রু কুঁচকেছেন। এই বিষয়ে বিসিবির আম্পায়ার বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছেন, সৈকতের বোর্ডের কাছ থেকে কোনও অনাপত্তিপত্রের প্রয়োজন নেই। কারণ তাঁর চুক্তি অনুসারে আইসিসি যখন চাইবে তাঁকে যেখানে খুশি পাঠাতে পারে। আইসিসির এলিট আম্পায়ার সৈকত, যিনি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন, তিনি বর্তমানে বিসিবির আম্পায়ার শিক্ষা বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। ঢাকায় জন্ম নেওয়া শরফুদ্দৌলা এখনও পর্যন্ত ৩২টি টেস্ট, ১১৮টি ওয়ানডে, ৭৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক, ১৭টি মহিলা ওয়ানডে এবং ২৮টি মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকত এবং আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন বলে খবর।

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন