রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ১৬ তম স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতল কাতালান জায়ান্টরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সালের অক্টোবরে লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হার। কয়েক মাসের ব্যবধানেই প্রতিশোধ নিল বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ১৬ তম স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতল কাতালান জায়ান্টরা। ২০১১ সালের পর আবারও সুপার কাপ জিতল বার্সেলোনা। মাঝে কেটে গেল প্রায় ১৫ বছর। গতকাল জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই হাইভোল্টেজ ম্যাচ। আর এদিন গ্যালারি ভরা দর্শকদের মধ্যেকার ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ।

এদিন মোট পাঁচটি গোল হয়েছে। আর প্রথমার্ধেই হয়ে গিয়েছে চারটি গোল। শুরুতে দুই দলই সমানতালে আক্রমণ চালিয়েছে। কিন্তু ম্যাচের আধঘণ্টা পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। এরপর ৩৬ মিনিটে নিচু শটে জাল কাঁপিয়ে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের আক্রমণ শানায় রিয়ালরা। এরপর হাফওয়ে লাইন থেকে বল নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে দুই বার্সা ডিফেন্ডারকে কাটিয়ে একক নৈপুণ্যে গোল দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর দুই মিনিট পর পেনাল্টি এরিয়ায় সুযোগ পেয়ে আবারও বার্সাকে লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে আবারও সমতা ফেরে রিয়ালের। রাফিনহার ক্লিয়ারেন্স ব্যর্থ হলে ফিরতি শটে গনসালো গার্সিয়ার প্রচেষ্টা গোললাইন অতিক্রম করে। এরপর ২-২ সমতায় বিরতি হয়।

বিরতির পর ম্যাচের ৭৩তম মিনিটে রাফিনহার নেওয়া শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে জালে যায়। থিবো কোর্তোয়া বল ঠেকাতে পারেননি। তিন মিনিট পর হাঁটুর চোট কাটিয়ে নামেন কিলিয়ান এমবাপে, তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে ব্যর্থ হয় রিয়াল। ৯০ মিনিটে এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখান ফ্রেঙ্কি ডি ইয়াং। এরপর গোলকিপার জোয়ান গার্সিয়া আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। ফলে প্রায় ১৫ বছর পর দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নেয় বার্সেলোনা।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের