৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দশক বাদে  ২০২৯ সালে ফের স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার নিজস্ব মাঠ ক্যাম্প ন্যুতে বসতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর। গ্রিসের থেসালোনিকিতে উয়েফার কার্যনির্বাহী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ম্যাচ শেষবার কাতালানদের এই ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে। ওই ম্যাচে ১৯৯৯ সালে। ওই ম্যাচে ৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু যোগ হওয়া সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জোড়া গোলে স্বপ্ন ভেঙে খানখান হয়েছিল জার্মান জায়ান্টদের। ক্যাম্প ন্যু’র সংস্কারকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। গ্যালারির তৃতীয় স্তর নির্মাণ এবং ছাদ বসানোর কাজ এখনও বাকি। আগামী বছর অর্থা‍ৎ ২০২৭ সালের মধ্যেই শেষ হবে সব কাজ। তখন স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজারে।

গ্রিসের থেসালোনিকিতে উয়েফার কার্যনির্বাহী সমিতির সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৮ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ ও ২০২৫ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে যাচ্ছে আলিয়াঞ্জ অ্যারেনা। এর আগে মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামেও তিনবার হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচ।  । ২০২৮ সালের মহিলা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওঁতে। ২০২৯ সালের আসর বসবে ওয়েলসের কার্ডিফে, ন্যাশনাল স্টেডিয়ামে। পাশাপাশি, ইউরোপা লিগের ২০২৮ ফাইনালের আসর বসবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায়। ২০২৯ সালে ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেডে, ন্যাশনাল স্টেডিয়ামে। কনফারেন্স লিগের ২০২৮ ফাইনাল হবে ইতালির তুরিনে, জুভেন্তাস স্টেডিয়ামে। ২০২৯ সালে ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে, পুসকাস অ্যারেনায়।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা