ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র, রক্তাক্ত মোহনবাগান ক্লাব

দু'পক্ষের মধ্যে হাতাহাতিতে রক্তাক্ত হল গঙ্গাপাড়ের এই খ্যাতনামা এবং ঐতিয্যশালী ক্লাবটি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: এগিয়ে আসছে মোহনবাগান ক্লাবের নির্বাচন। তারই মনোনয়ন জমা দেওয়ার আজ তথা শুক্রবার শেষ দিন ছিল। আর এটিকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল সবুজ-মেরুন তাঁবু। দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে রক্তাক্ত হল গঙ্গাপাড়ের এই খ্যাতনামা এবং ঐতিয্যশালী ক্লাবটি। সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। তাদের সকলকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রাক্তন ফুটবলার এবং ক্লাবের সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি। গাড়িটি ক্লাবের বাইরে রাখা ছিল। তবে কে বা কারা এই কাজ করেছে সেটা বোঝা যাচ্ছে না। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

যেহেতু এদিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল তাই ক্লাবের কর্তারা সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু তাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে, এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে বলা যাচ্ছে না, আর এটা সম্পূর্ণ ক্লাবের বাইরের ঘটনা। 

 মোহনবাগান ক্লাবের ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। বিকেল ৫টা পর্যন্ত ছিল সময়। তাই দুপুর থেকেই সবুজ-মেরুন ক্লাবের সামনে ভিড় জমতে থাকে। এরপরই আচমকা শুরু হয় বচসা। ব্যাট, উইকেট নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। যার ফলে মাথা ফেটে রক্তাক্ত হন একাধিক। এরপর ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ। 

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?