বোখামের কাছেও হেরে গেল বায়ার্ন মিউনিখ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের হার মানল বায়ার্ন মিউনিখ। এবার বোখুমের কাছে ৩-২ গোলে হেরে গেল টমাস টুখেলের দল। বুন্দেশলিগায় শীর্ষ থাকার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের পতন হলেও ব্যক্তিগত স্তরে উঠে এলেন হ্যারি কেইন।

বুন্দেশলিগায় এখন শীর্ষ স্থান রয়েছে লেভারকুসেন। পর পর তিন ম্যাচে হারের ফলে লেভারকুসেনের সঙ্গে বায়ার্ন মিউনিখের পয়েন্টের ব্যবধান দাঁড়াল ৮। বোখুমের বিরুদ্ধে ম্যাচে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার বিরুদ্ধে ম্যাচে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এরপর ম্যাচের ৩৮ ও ৪৪ মিনিটের মাথায় গোল করে বোখুম। প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও নিজের কৃতিত্ব বজায় রাখে বোখুম। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় ফের একটি গোল করে এগিয়ে যায় এই জার্মান ক্লাব। এরপর যথেষ্টই কোনঠাসা হয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত ৮৭ মিনিটের মাথায় একটি গোল শোধ করতে পারে বায়ার্ন। কিন্তু সমতায় আর ফিরতে পারেনি। এরইমধ্যে ৭৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখে ম্যাচ ছাড়লে দশ জনে খেলতে হয় বায়ার্নকে। একের পর এক হারের পর ২২ ম্যাচে এখন বায়ার্নের সংগ্রহ ৫০ পয়েন্ট। এর আগে লেভারকুসেনের বিরুদ্ধে হার মানতে হয়েছিল বায়ার্ন মিউনিখকে।

বায়ার্ন মিউনিখ হেরে গেলেও ব্যক্তিগত পর্যায়ে ওপরে উঠে এসেছেন হ্যারি কেইন। বুন্দেশলিগায় ২২ তম ম্যাচ খেলে ২৫টি গোল করে ফেলেছেন এই ইংলিশ ফরওয়ার্ড। এতদিন এই কৃতিত্ব ছিল বুরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা আর্লিং হল্যান্ডের। এবার এই হল্যান্ডকে টপকে গেলেন হ্যারি কেইন। হল্যান্ড ২৫টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছিলেন। এবার ২২টি ম্যাচ খেলে ২৫টি গোলের কৃতিত্ব অর্জন করলেন হ্যারি কেইন।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানে ফের হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক