টো টোয়েন্টি বিশ্বকাপের আগে ৫৮ বলে বিধ্বংসী শতরান অসি অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের সাতই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর ওই আসরের আগেই ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কার্যত খুন করলেন অসি অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৫৮ বলেই ১০৫ রানের বিধ্বংসী শতরানের ইনিংস খেলেছেন। সেই সঙ্গে অন্য প্রতিপক্ষের বোলারদেরও বার্তা দিয়েছেন, ‘সাবধান’।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনেই হোবার্টের ঐতিহাসিক ওভাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) পার্থ স্কোয়ার্সের হয়ে হোবার্ট হ্যারিকেন্সের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলেছিলেন মিচেল। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত অসি দলের অধিনায়ক। মাত্র ৩৩ বলেই অর্ধশতরান তুলে নেন। ১৪তম ওভারে মিচেল ওয়েনের এক ওভারে চার আর ছয়ের বন্যা বইয়ে দেন। দুটি চার ও দুটি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ১১টি চার ও পাঁচটি বিশাল চক্কায় মাত্র ৫৮ বলেই ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।

এদিন হোবার্ট হ্যারিকেন্সের বোলারদের পিটিয়ে ছাতু করার পাশাপাশি বিগ ব্যাশ লিগে নয়া মাইলফলকও স্থাপন করেছেন মার্শ। বিবিএলে ২ হাজার রান পূর্ণ করেছেন এদিন। মার্চের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২২৯ রান তোলে পার্থে স্কোয়ারস। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানেই থমকে যায় হোবার্ট হ্যারিকেন্স। ৪০ রানে জিতেছে মার্শের দল। এদিন মিচেল মার্শের পাশাপাশি ঝোড়ো ব্যাটিং করেছেন অ্যারন হার্ডিও। তিনি মাত্র ৪৩ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেছেন।

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা