জোর ধাক্কা খেলেন কোহলি, বেঙ্গালুরুর পাব নিয়ে পেলেন পুরসভার নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট দুনিয়ায় পরিচিত মুখ বিরাট কোহলি বহুদিন ধরেই ছন্দে নেই তিনি। এবার মাঠের বাইরেও বিপাকে পড়লেন তিনি। অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করায় তাঁর পানশালা ‘ওয়ান৮ কমিউন’-এর বিরুদ্ধে নোটিস জারি করেছে বেঙ্গালুরু ব্রুহৎ মহানগর পালিকে।

চিন্নাস্বামী স্টেডিয়ামের খুব কাছেই এমজি রোডের রত্নম কমপ্লেক্সের সপ্তম তলে রয়েছে কোহলির পানশালা। সূত্র মারফত খবর, দমকল বিভাগের থেকে উপযুক্ত নো অবজেকশন সার্টিফিকেটছাড়াই রেস্তরাঁটি চলছে। যে কারণে সমাজকর্মী কুনিগাল নরসিংহমূর্তি ও এইচ এম ভেঙ্কটেশ অভিযোগ আনেন। সেই অভিযোগ অনুযায়ী, বৃহত্তর বেঙ্গালুরুর মহানগর পালিকে (বিবিএমপি) নোটিস জারি করে। ২৯ নভেম্বর নোটিস জারি হলেও ওয়ান৮ কমিউন’-এর তরফ থেকে এখনও পর্যন্ত কোন উত্তর দেওয়া হয়নি।

বিবিএমপি-র শান্তিনগরের বিভাগের স্বাস্থ্যদফতর থেকে জানানো হয়েছে, কোহলির পানশালাকে সাতদিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উপযুক্ত জবাব না এলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানশালাটি জনবহুল এলাকায় হওয়ার জন্য বাড়তি সুরক্ষার জন্যই এই নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য এর আগেও বিতর্কে জড়ায় বিরাটের ওয়ান৮ কমিউন। চলতি বছরেই অভিযোগ ওঠে পানশালাটি রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। যেখানে বেঙ্গালুরুতে রাত একটার পর কোনও পানশালা খুলে রাখা নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে গভীর রাতে অতিরিক্ত জোরে গান বাজানোর অভিযোগ আসে। তার পরই পদক্ষেপ নেয় বেঙ্গালুরু পুলিশ। আবার গত বছর ওয়ান৮ কমিউনের মুম্বই শাখায় তামিলনাড়ুর এক ব্যক্তিতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ ধরনের দক্ষিণী পোশাক পরায় তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবার চলতি বছরে এই পানশালায় এল নোটিশ। 

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়া মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের