চলতি বছর ঘরের মাঠে কাদের বিরুদ্ধে খেলবেন রোহিতরা ? বড় আপডেট দিল বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মাঝেই ঘরের মাঠে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের ক্রীড়াসূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষিত সূচি অনুযায়ী চলতি বছর ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দুই দল চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেনে বসছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের আসর।

আজ বুধবার (২ এপ্রিল) বিসিসিআইয়ের সচিব দেবজি‍ৎ শইকিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুটি টেস্ট খেলতে অক্টোবরে ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম টেস্ট হবে আমদাবাদে। আগামী ২ অক্টোবর শুরু হবে ওই টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচের আসর বসবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে ওই ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ঘুরে যাওয়ার পরে ভারতের মাটিতে পা রাখবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসছেন প্রোটিয়ারা। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের আসর বসবে ১৪ নভেম্বর নয়াদিল্লিতে। দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই দল। ৩০ নভেম্বর থেকে শুরু হবে তিনটি একদিনের ম্যাচের সিরিজ। ৩০ নভেম্বর রাঁচিতে, ৩ ডিসেম্বর রায়পুরে এবং ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে মুখোমুখি হবে দুই দল। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচ হবে কটকে। দ্বিতীয় ম্যাচ হবে ১১ ডিসেম্বর নিউ চণ্ডিগড়ে। তৃতীয় ম্যাচের আসর বসবে ১৪ ডিসেম্বর হিমাচল প্রদেশের ধর্মশালায়। চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। ওই দুই ম্যাচ হবে লখনউ ও আমদাবাদে।

উল্লেখ্য চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ৮ ম্যাচের সাদা বলের সিরিজে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদবরা। একদিনের ম্যাচগুলি দিন-রাতের হলেও, ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচগুলি রাতেই হবে। উল্লেখযোগ্য ভাবে, কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলীয় শহর এবং ব্রিসবেন থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত গোল্ড কোস্টে প্রথমবারের মতো ভারতীয় দল। 

 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?