মহিলা আইপিএল শুরু ৪ মার্চ থেকে, সূচি ঘোষণা বোর্ডের

খেলা শুরু ৪ মার্চ থেকে, ফাইনাল ২৬ মার্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহিলা প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি ঘোষণা করলে বিসিসিআই। খেলা শুরু ৪ মার্চ থেকে। প্রথম ম্যাচ পেয়েছে দিল্লি। রাজধানীর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথম ম্যাচ।  ফাইনাল ম্যাচ ২৬ মার্চ। খেলা মুম্বইয়ের সিসিআই স্টেডিয়ামে। দিল্লির ডিওয়াই পাটিল এবং মুম্বইয়ের সিসিআই স্টেডিয়াম মিলিয়ে মোট ১১টি ম্যাচ হবে। আর রবিবার একই দিনে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ দুপুরে,  খেলা সাডে তিনটেয়। আর সন্ধ্যায় ম্যাচ শুরু সাড়ে সাতটায়। খেলা হবে ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিট্যাস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইউপি ওয়ারিয়র্জ ও গুজরাত জায়ান্টস। তৃতীয় স্থান দখলের লড়াই ২৪ মার্চ। গতকালই শেষ হয়েছে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম। নিলামে সব থেকে বেশি দর ওঠে গালি গার্ল পুজার। মহিলা প্রিমিয়ার লিগে জায়গা হয়েছে বাংলার মেয়ে রিচারও। বাংলার মেয়ে রিচাকে কিনে নিয়েছে ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিকি কিনি শেষ। ভারতীয় বোর্ড মঙ্গলবার জানিয়ে দিল ক্রীড়াসূচি। এবার খেলা ২২ গজে। মহিলাদের আইপিএলে অংশ নিয়েছে পাঁচটি দল। সেই পাঁচ দল হল দিল্লি ক্যাপিট্যাল, গুজরাত জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিওর্জ। নিলামের আসর বসে গতকাল। মিডিয়ার সব আলো শুষে নিয়েছেন স্মৃতি মান্ধাতা এবং বাংলার রিচা। এই প্রথম মহিলাদের আইপিএল শুরু হতে চলেছে।স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের চোখ থাকবে প্রতিটি ম্যাচে। বিশেষ করে নজরে থাকবেন, মোটা টাকা দিয়ে কিনে নেওয়া খেলোয়াড়দের দিকে। 

আরও পড়ুন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মারাত্মক ভুল আম্পায়ারের

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি