আশায় জল ঢালল BCCI! ডুয়া লিপা নয়, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন প্রীতম, জোনিতারা

আশায় জল ঢালল BCCI! ডুয়া লিপা নয়, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন প্রীতম, জোনিতারা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার গোটা দেশ থাকবে ঘরবন্দী। রাস্তাঘাটে লোকজনের সংখ্যা থাকবে খুব কম, আর বেশি লোকজন থাকলেও সবার হতেই মোবাইল ফোন থাকবেই। গোটা বিশ্বে সেদিন সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ২০১৫ সালের পর ফাইনালে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফাইনাল।দুপুর ২ টো থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় ৪ বছর পর বিশ্বকাপ, তাও আবার সেমিফাইনালে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স রীতিমতো আশা জাগাচ্ছে এবার বিশ্বকাপের মুকুট খুব সম্ভবত উঠতেই পারে বিরাট-রোহিতদের মাথায়।

আমেদাবাদে ইতিমধ্যেই এই হাড্ডাহাড্ডি ম্যাচের প্রস্তুতি জোরকদমে। গোটা বিশ্বকাপ মরসুম জুড়ে ভারত দারুণ পারফরম্যান্স দিয়েছে, আর ভারতের প্রতিটি ম্যাচ দেখতে মাঠে ভিড় জমিয়েছিল একাধিক সেলিব্রিটিরা, তাই রবিবার ফাইনালের দিনও যে দুর্দান্ত সব আয়োজন করা হচ্ছে তা বলাই বাহুল্য! এর মধ্যেই আবার গুজব রটেছিল যে, বিশ্বখ্যাত পপ তারকা তথা তিনবার গ্র্যামীজয়ী শিল্পী ডুয়া লিপা আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। এই গুজবের সূত্রপাত লিপার একটি আস্ক মি সেশনের সময় থেকে। সেখানেই শুভমন গিল তাঁকে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে বলেছিলেন।সদ্য মুক্তি পেয়েছে লিপার ‘হুডিনি’ গানটি। তাই শিল্পীর ভারতীয় দর্শকরা অপেক্ষা করেছিলেন তাঁর অনুষ্ঠান দেখার।

কিন্তু খানিকটা হতাশ হতে হচ্ছে দর্শকদের, কারণ বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের বিজ্ঞপ্তিতে বিসিসিআই, ডুয়া লিপার নাম ঘোষনা করেনি। তবে তার বদলে কোন কোন শিল্পী পারফর্ম করবেন? পপ তারকা ডুয়া লিপা, যাঁর চোখের ইশারায় ঘায়েল গোটা বিশ্ব। ‘নিউ রুল’, ‘ওয়ান কিস’, ‘লেভিটেটিং’, ‘ফিজ়িক্যাল’-এর মতো একাধিক চার্ট বার্স্টার হিট গানের জন্যে পরিচিতি তিনি। ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের অন্যতম পছন্দের শিল্পীও তিনি। তাঁর মাধ্যমেই এই জল্পনার সূত্রপাত হয়। কিন্তু সে গুঁড়ে বালি। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন, প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধী, আদিত্য গার্ডভি, নকশ আজিজ, তুষার জোশীর মতো শিল্পীরা। এছাড়াও এদিন বিশ্বকাপের ময়দানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ ছাড়াও এ দিন ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’-এর এয়ার শোও দেখা যাবে। থাকবে লেজার আলোর শো।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি