লর্ডসের গ্যালারিতে জামা খোলায় নিন্দিত সৌরভকেই বিরল সম্মান ব্রিটেনের

গর্বিত দেশ, গর্বিত বাঙালি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিক লর্ডসের (Lords) সেই অভাবনীয় দৃশ্যের কথা মনে পড়ে।

সেটা ২০০২ সালের ঘটনা। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ম্যাচ (NatWest final)।ভারত তখন আন্ডারডগ টিম। প্রতিপক্ষ সাহেবদেরদল ইংল্যান্ড (England) । জয় পাওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েছিল ভা্রতীয় শিবির। আর সেই উচ্ছ্বাসে সৌরভ গাঙ্গুলি তার জামা খুলে হাতে নিয়ে কয়েকপাক ঘুরিয়েছিলেন। ব্যস। আর কোথায় যায়। শুরু হল নিন্দা। চারিদিকে গেল গেল রব।

কী গেল?  জাত গেল লর্ডসের(Lords) । মান গেল লর্ডসের। গেল ইজ্জত। একটা বেয়াড়া, তাও আবার বাঙালি ছেলে লর্ডসের মাঠে জামা খুলে ডান হাতে হাওয়ায় ঘোরাচ্ছে। চারিদিকে ছিঃছিঃক্কার। সেটা ২০০২ সালের ঘটনা। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল ম্যাচ।

আর সেই ন্যাটওয়েস্ট জয়ের ২০ বছর পূর্তিতে সৌরভকে (Saurav)  বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্ট। মহারাজ আপ্লুত। আপ্লুত আমরা সকলেই। কিন্তু এই খবরের মধ্যে লুকিয়ে রয়েছে আরও একটি খবর। আর তা হল মহারাজকে এই সম্মান দিয়ে পাপস্খলন করল ব্রিটেন।  ব্রিটিশ সংসদের দেওয়া ‘বেঙ্গলস প্রাইড’ সম্মান পেলেন সৌরভ (Sourav Ganguly)।

জানা গিয়েছে, প্রতি বছর এই বিশেষ সম্মানের জন্য কোনও না কোনও ব্যক্তিকে নির্বাচিত করে ব্রিটেনের পার্লামেন্ট (Britain Parliament)। এ বছরের জন্য মহারাজকেই তারা নির্বাচিত করেছে। পুরষ্কার পাওয়ায় আপ্লুত মহারাজ সংবাদসংস্থাকে জানিয়েছেন, ”একজন বাঙালি হিসাবে ব্রিটিশ সংসদ আমাকে সম্মানিত করল। স্বাভাবিকভাবেই এটা ভীষণ স্পেশ্যাল। মাস ছয়েক আগেই ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রতিবছর এই সম্মান দেয়। এবার আমি পেলাম। সংসদেই ওরা আমাকে সম্মানিত করল।”

বর্তমানে ইংল্যান্ডের মাটিতে রোহিতেদর পারফরম্যান্স দেখেও সন্তোষ প্রকাশ করেছেন মহারাজ।

আরও পড়ুন IPL খেলার সময়ে তো বিশ্রাম নেয় না, কোহলি-বুমরাকে বিঁধলেন গাভাসকার

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের