শনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশ ঘোষণা, বিসিসিআইয়ের নজরে কারা?

জানা যাচ্ছে, শনিবার অজিত আগরকরের নেতৃত্বধীন বিসিসিআই নির্বাচন কমিটি মুম্বইয়ের সদর দফতরে বিশ্বকাপের জন্য ভারতের দল চূড়ান্ত করতে বৈঠকে বসবে।

Share:

  • নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ! শনিবারেই (২০ ডিসেম্বর) ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে। হাতে মাত্র দুই মাসেরও কম সময় বাকি, তাই আর সময় নষ্ট করতে চায়না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জানা যাচ্ছে, শনিবার অজিত আগরকরের নেতৃত্বধীন বিসিসিআই নির্বাচন কমিটি মুম্বইয়ের সদর দফতরে বিশ্বকাপের জন্য ভারতের দল চূড়ান্ত করতে বৈঠকে বসবে। তবে এবার চিন্তার বিষয় হল, T20 বিশ্বকাপের প্রথম একাদশে কারা থাকবেন? ইতিমধ্যেই আন্তর্জাতিক টেস্ট ও T20 ফর্ম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের দুই দাপুটে ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তাই এখন দেখার পালা বিশ্বকাপের প্রথম একাদশে কারা থাকবেন।

জানা যাচ্ছে, বৈঠক চলাকালীন নির্বাচন কমিটি আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যেও ভারতের দল ঘোষণা করবে। টিম ইন্ডিয়া বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিরিজের পঞ্চম ম্যাচ খেলা হবে গুজরাতের আহমেদাবাদে। যেটি গত বুধবার লখনউতে হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত বায়ু দূষণের কারণে খেলা হয়নি। সেই খেলা আজ আহমেদাবাদে হওয়ার কথা। বিসিসিআই শুক্রবার জানিয়েছে, ‘সিনিয়র পুরুষদের নির্বাচন কমিটি শনিবার (২০ ডিসেম্বর) মুম্বইয়ের বিসিসিআই সদর দফতরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচন করতে বৈঠক করবে। বৈঠকের শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর একটি সংবাদ সম্মেলন করবেন।’

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে, ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ODI এবং পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যা ১১ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে। T20 বিশ্বকাপের দশম সংস্করণে ২০টি দল অংশগ্রহণ করবে। আর এই ২৯ দিনের ক্রিকেট টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কা জুড়ে মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভারতকে গ্রুপ এ-তে আমেরিকা, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে। এ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা আয়োজক এবং চারটি ভেন্যুতে গ্রুপ ম্যাচ খেলবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। যেখানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ