পাকিস্তানে আসন্ন এশিয়াকাপে ভারতের খেলার ছাড়পত্র বোর্ডের

অপেক্ষা সরকারের সবুজ সংকেতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পাকিস্তানে আসন্ন এশিয়া কাপে অংশ নেবে কোহলিরা। বোর্ড এই ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। তবে বোর্ড ছাড়পত্র দিলেও বিষয়টি এখনও ঝুলেই রইল। কারণ,  সরকার সবুজ সংকেত না দিলে ভারতের পাকিস্তান যাওয়া হবে না। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বোর্ডের আসন্ন সাধারণসভার বৈঠকে এই বিষয়ে একটি প্রস্তাবও পেশ করা হবে। মনে করা হচ্ছে প্রস্তাব পাশও হয়ে যাবে। বৈঠক ১৮ অক্টোবর। 

ক্রিকেটমহল এবং রাজনৈতিকমহলের একাংশের মতে, ভারতীয় ক্রিকেট দলকে সরকার পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়ে দেবে। এর কারণ ব্যাখ্য়া করতে গিয়ে তারা দুটি যুক্তি তুলে ধরছে। প্রথমত খেলার সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্ককে জড়িয়ে ফেলা উচিত নয়। রাজনীতি বা কূটনীতি থাকুক তাদের জায়গায়। আর খেলা থাকুক খেলার মাঠে।

আর দ্বিতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী বিশ্বকাপের আসর বসছে ভারতে। এশিয়াকাপে ভারতকে পাকিস্তানে গিয়ে খেলার ছাড়পত্র কেন্দ্র দিতে অস্বীকার করলে আন্তর্জাতিকমহলে ভাবমূর্তি নষ্ট হবে। তার পাল্টা হিসেবে পাকিস্তানও ভারতে তাদের দল পাঠাতে অস্বীকার করতে পারে। তার রাস্তা দেখিয়ে দেওয়ার দায় বর্তাবে ভারতের ওপর। স্বাভাবিকভাবেই কেন্দ্র এই ঝুঁকি নেবে না। কোহলিদের  পাকিস্তানে পাঠানোর ছাড়পত্র দিয়ে হবে। এখন দেখার কতদিনের মধ্যে কেন্দ্র সবুজ সংকেত দেয়। 

২০১২-১৩-য়ের পর থেকে দুই দেশের মধ্যে কোনও ক্রিকেটের আসর বসেনি। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষ বার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া। ২০১২ সালের পর রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ়ও বন্ধ হয়ে যায়।

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ