Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুস্তাফিজকে সরানো BCCI-র সিদ্ধান্ত সঠিক, জানালেন প্রাক্তন ভারতীয় ব্যাটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে সরানোর ঘটনায় ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ফের স্পষ্ট। এই ঘটনাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

তিনি বলেছেন, ভারত বাংলাদেশের মধ্যে চলা রাজনৈতিক টানাপোড়েনে শিকার মুস্তাফিজ। কথা বলতে গিয়ে পাক ক্রিকেটারদের কথাো বলেছেন তিনি। রাজনৈতিক সমস্যার কারণে আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছে তাঁরা। বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে, সেদিরে নজর রেখে একটা সিদ্ধান্ত বিসিসিআইকে নিতেই হতো। এই ঘটনা কলকাতা নাইট রাইডার্সের জন্য চ্যালেঞ্জ হলেও, বিসিসিআই-র সিদ্ধান্ত সঠিক।

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রমানকে দল থেকে সরানোর জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  তাঁর জায়গায় অন্য় ক্রিকেটারকে সই করানোর সুযোগ পাবে KKR। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া মুস্তাফিজকে সরানোর কথা জানিয়েছেন। চলতি বছরের IPL নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দাম উঠেছিল মুস্তাফিজ রহমানের। এই দামে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় এর দাম ১২ কোটি ৩৭ লক্ষ। বাংলাদেশের ক্রিকেটে তিনি কাটার মাস্টার হিসেবেই পরিচিত। এর আগে আইপিএলে এত পরিমাণ টাকা পাননি তিনি। সব থেকে বেশি দাম পেয়েছিলেন ২০১৮ সালের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২ কোটি ২০ লক্ষ টাকায় খেলেছিলেন বাংলাদেশি এই পেসার। তাঁকে খেলানো নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন শুরু হয়েছিল। তাঁকে খেলানোর জন্য শাহরুখকে গদ্দার বলেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। মুস্তাফিজ রমানকে দল থেকে সরানোর নির্দেশ এসেছে। তাঁকে বাদ দেওয়ার কথা হতেই উচ্ছ্বসিত সঙ্গীত সোম।

 

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের