IPL নিলামে হঠাৎ করেই যুক্ত ১৯ জন নতুন ক্রিকেটারের নাম, তালিকায় মালয়েশিয়ার এক অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবিতে হবে আইপিএল- ২০২৬-এর মিনি-নিলাম। শেষ মুহূর্তে বড় বদল করল বিসিসিআই।  নিলামে  এখন ৩৫০ জনের পরিবর্তে ৩৬৯ জন খেলোয়াড় থাকবেন। অর্থাৎ ১৯ জন খেলোয়াড়ের নাম নতুন করে যুক্ত করা হয়েছে।  আবুধাবির ইতিহাদ এরিনায় আইপিএল নিলামের আগে চূড়ান্ত তালিকাটি ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে পাঠানো হয়েছে। তবে, নতুন করে ১৯ জনের নাম যুক্ত হলেও মিনি নিলামে সর্বাধিক ৭৭ জন খেলোয়াড় কেনা যাবে।

নিলামের তালিকায় যুক্ত খেলোয়াড়দের মধ্যে তারকা ওপেনার অভিমন্যু ঈশ্বরণও রয়েছেন। অভিমন্যুর নাম ৩৬০ নম্বরে রয়েছে। মালয়েশিয়ান অলরাউন্ডার বীরনদীপ সিংও নিলামের তালিকার অংশ হিসেবে রয়েছেন। বীরনদীপ মালয়েশিয়ার হয়ে ১১১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩১৮০ রান করার পাশাপাশি ১০৯ উইকেট নিয়েছেন। এই দুইজন ছাড়াও নিলাম রেজিস্টারে যে সমস্ত খেলোয়াড়দের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মণিশঙ্কর মুরা সিং, চামা মিলিন্দ, কেএল শ্রীজিৎ, ইথান বোশ (দক্ষিণ আফ্রিকা), ক্রিস গ্রিন (অস্ট্রেলিয়া), স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামলা, বিরাট সিং, ত্রিপুরেশ সিং, কাইল ভেরেইন (দক্ষিণ আফ্রিকা), ব্লেস ব্লেসিং (বেনাবাব)। রাজেশ মোহান্তি, স্বস্তিক সামল, সরানশ জৈন, সুরজ সাঙ্গারাজু এবং তন্ময় আগরওয়াল।

আরও পড়ুন:  আজ আইপিএলের নিলামে ভাগ্য নির্ধারণ হবে ৩৫০ ক্রিকেটারের

সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, যাকে  ৩০ লক্ষ বেস প্রাইস দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের দায়িত্ব  সামলে এসেছেন তিনি।  বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়কেও নিলামে স্থান দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাইল ভেরেইনকে নিলামে ১.২৫ কোটি টাকা বেস প্রাইস দিয়ে  আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকার   অলরাউন্ডার ইথান বোশের বেস প্রাইস  ৭৫ লক্ষ টাকা। জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি, যিনি তার উচ্চতা এবং গতির জন্য পরিচিত, তিনিও ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস দিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বেন সিয়ার্স সম্প্রতি তালিকভুক্তদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৫০ কোটি টাকা। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিস গ্রিন, যিনি বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে পরিচিত নাম, তাকে ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস দিয়ে যুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার আন্তর্জাতিক বীরনদীপ সিংকে ৩০ লক্ষ টাকা তালিকাভুক্ত করা হয়েছে।

ঘরোয়া দলগুলির মধ্যে রয়েছে ত্রিপুরার মণিশঙ্কর মুরাসিংহের বেস প্রাইস 30 লাখ, উত্তর প্রদেশের স্বস্তিক চিকারার বেস প্রাইস 30 লাখ , হায়দ্রাবাদের চামা মিলিন্দের বেস প্রাইস  30 লাখ , কে.এল. কর্ণাটকের শ্রীজিৎ-এর বেস প্রাইস  ৩০ লাখ , ছত্তিসগড়ের রাহুল রাজ নামালাের বেস প্রাইস  ৩০ লাখ , ঝাড়খণ্ডের বিরাট সিংয়ের বেস প্রাইস  ৩০ লাখ, মধ্যপ্রদেশের ত্রিপুরেশ সিংয়ের বেস প্রাইস ৩০ লাখ , ওড়িশার রাজেশ মোহান্তির বেস প্রাইস ৩০ লাখ, ওড়িশার স্বস্তিক সামলের বেস প্রাইস  ৩০ লাখ,  অন্ধ্রের সাঙ্গারাজু রের বেস প্রাইস 30 লাখ এবং হায়দ্রাবাদের তন্ময় আগরওয়ালের বেস প্রাইস ৩0 লাখ ।

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন