আজ আইপিএলের নিলামে ভাগ্য নির্ধারণ হবে ৩৫০ ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দুবাইয়ে হতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম। সেখানেই ভাগ্য নির্ধারণ হবে ৩৫০ ক্রিকেটারের। এই ৩৫০ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে ৭৭ জনকে।  আবুধাবির ইতিহাদ এরিনায় ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হবে। যেখা গভর্নিং কাউন্সিল প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা ৩৫০-এ নামিয়ে আনার আগে মোট ১৩৯০ জন খেলোয়াড় নিলামের জন্য  নথিভুক্ত করেছিলেন। ফ্র্যাঞ্চাইজিগুলির অনুরোধে, আইপিএল গভর্নিং কাউন্সিল তালিকায় আরও ১৯ জনের নাম যুক্ত করেছে।

জানা গিয়েছে,  সব ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ২৩৭.৫৫ কোটি টাকা খরচ করবে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রভাব খুবই কম। তাদের ৭৫ কোটি টাকার মধ্যে মাত্র ২ কোটি টাকা বাকি রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস যথাক্রমে ৬৪.৩০ কোটি টাকা এবং ৪৩.৪০ কোটি টাকায় প্রচুর খেলোয়াড় কিনবে বলেই আশা করা হচ্ছে। ভারতীয়দের মধ্যে, সকলের নজর থাকবে ভেঙ্কটেশ আইয়ারের দিকেও, যাকে গত বছরের নিলামে ২৩.৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল।

আইপিএল ২০২৬ নিলামে বাকি সব সমস্ত দলের কাছে যে অর্থ  রয়েছে… 

চেন্নাই সুপার কিংস (CSK) – ৪৩.৪০ কোটি টাকা

দিল্লি ক্যাপিটালস (DC) – ২১.৮০ কোটি টাকা

গুজরাট টাইটান্স (GT) – ১২.৯০ কোটি টাকা

কলকাতা নাইট রাইডার্স (KKR) – ৬৪.৩০ কোটি টাকা

লখনউ সুপার জায়ান্টস (LSG) – ২২.৯৫ কোটি টাকা

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) – ২.৭৫ কোটি টাকা

পাঞ্জাব কিংস (PBKS) – ১১.৫ কোটি টাকা

রাজস্থান রয়্যালস (RR) – ১৬.০৫ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) – ১৬.৪ কোটি টাকা

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) – ২৫.৫ কোটি টাকা

চলতি বছরে নিলামে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে মোট আটটি ক্যাটেগরিতে । ন্যূনতম মূল্য ২ কোটি টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের । ৪০ জন ক্রিকেটার রয়েছেন এই ক্যাটেগরিতে । দ্বিতীয় ক্যাটেগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লক্ষ, রয়েছেন ৯ জন ক্রিকেটার। । তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরি পর্যন্ত ন্যূনতম মূল্য যথাক্রমে ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ ও ৩০ লক্ষ টাকা। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন।

৭৭ জনের মধ্যে সবচেয়ে বেশি কোন দল কত ক্রিকেটার কিনতে পারবে

কেকেআর- ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে ৬ জন বিদেশিকে কিনতে পারবে

হায়দরাবাদ- ১০ জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে যার মধ্যে ২ জনের বেশি বিদেশি কিনতে পারবে না

চেন্নাই- ৯ জন ক্রিকেটার কিনতে পারবে তার মধ্যে ৪ জন বিদেশির জায়গা রয়েছে

রাজস্থান- ৯ জনকে কিনতে পারবে যার মধ্যে মাত্র ১ জন বিদেশি কিনতে পারবে তারা

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন