বেলজিয়ামের নতুন কোচ ডমিনিকো টেডেস্কো

আগামী বছর ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপ পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নয়া কোচ হলেন ডমিনিকো টেডেস্কো। তিনি রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হলেন। আগামী বছর ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপ পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন তিনি। আগামী ২৪ মার্চ স্টকহোমে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ওই ম্যাচই হবে নয়া বেলজিয়াম কোচের প্রথম অগ্নিপরীক্ষা। প্রথমবার কোনও দেশের প্রধান কোচের দায়িত্ব পেলেন টেডেস্কো।

গত বছর কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল রেড ডেভিলদের। আর ওই হতশ্রী পারফরম্যান্সের দায় নিয়ে বেলজিয়ামের কোচের পদে ইস্তফা দেন রবার্তো মার্টিনেজ। পরে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। মার্টিনেজের পদত্যাগের পরেই স্প্যানিশ কোচের  উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দেন বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। অবশেষে ইতালিতে জন্ম নেওয়া এবং জার্মানিতে বেড়ে ওঠা ডমিনিকো টেডেস্কো-কে বেছে নিয়েছেন তাঁরা। বুধবার ৩৭ বছর বয়সী লিপজিগের প্রাক্তন ম্যানেজার ডমিনিকো টেডেস্কোকে নয়া কোচ হিসেবে বেছে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ক্লাব কোচিংয়ের অভিজ্ঞতা থাকলেও কোনও জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই ডমিনেকো টেডেস্কোর। তাই বেলজিয়াম জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের খুশি লিকাননি ঠেডেস্কো। তাঁর কথায়, ‘বেলজিয়ামের জাতীয় দলের কোচ হতে পেরে আমি খুব খুশি। এটি আমার জন্য সম্মানের। আশা করি যে দায়িত্ব পেয়েছি, তা ভালভাবে পালন করতে পারব। শিগগিরই বেলজিয়াম ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা ও জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী পরিকল্পনা ঠিক করব।’

 

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য