সুখবর ইংল্যান্ড শিবিরে, চোট সারিয়ে ফিরছেন বেন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুনীল গাভাসকার-সহ একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এবারেও সম্ভাব্য বিজয়ী হিসেবে বাজি ধরেছিলেন জস বাটলারদের উপরে। কিন্তু এখনও পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে দুই ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তার মধ্যে শেষ ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে। আগামিকাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছেন বাটলাররা। তার আগেই সুখবর ইংল্যান্ড শিবিরের জন্য।

কোমরে চোটের কারণে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি গতবার ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পিছনে বিশেষ অবদান রাখা বেন স্টোকস। তিন ম্যাচেই দলের সেরা অলরাউন্ডারের অভাব অনুভব করেছিলেন বাটলাররা। সেই চোট সারিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবারের ম্যাচে মাঠে নামতে চলেছেন বেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে নিজেই এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার।

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের হেরে যাওয়াকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে বেন বলেছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে হারটা সত্যিই হতাশাজনক। কিন্তু এখনও প্রতিযোগিতার অনেকটা বাকি। তাই ভেঙে পড়লে চলবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা জেতা ছাড়া আর কিছু ভাবছি না। এখনও পর্যন্ত প্রোটিয়ারা দারুণ খেলেছে। তুলনায় আমরা ব্যাটে ও বলে প্রত্যাশিত পারফর্ম করতে পারিনি। কিন্তু তার জন্য মন খারাপের কিছু নেই। আমার বিশ্বাস সবাই নিজের-নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।’

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার