অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বেন স্টোকস

ভেবেছিলেন এক নিমেষেই সব শেষ হয়ে যাবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেবেছিলেন এক নিমেষেই সব শেষ হয়ে যাবে। চারপাশে সমস্ত কিছু অন্ধকার দেখছিলেন বেন স্টোকস। সাহায্যের জন্য কাউকে ডাকারও ক্ষমতা ছিল না এই তারকা ইংরেজ ক্রিকেটারের। কিন্তু কপাল খুব ভালো থাকায় এবারের মতো প্রাণে রক্ষা পেয়ে গিয়েছেন তিনি। গলায় ওষুধ আটকে টিম হোটেলের ঘরে প্রায় মারা যেতে বসেছিলেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। এই ঘটনা নিজেই একটি সংবাদ মাধ্যমকে জানান স্টোকস।

সেখানে তিনি বলেছেন, ‘গলায় ওষুধটা আটকে যাওয়ার পর মনে হচ্ছিল যেন সবকিছু শেষ। পুরোপুরি অন্ধকার দেখছিলাম। গলা থেকে ট্যাবলেটটা কিছুতেই বার করতে পারছিলাম না। আর কাউকে ডাকারও শক্তি ছিল না। ঘরে তখন আমি পুরোপুরি একা। মুখ পুরো থুতুতে ভরে যাচ্ছিল। প্রচণ্ড গরম লাগছিল। মনে হচ্ছিল মরেই যাব। অনেকক্ষণ ছটফট করার পর দেখলাম নিজেকেই ওষুধটা পেটে চলে গেল। সত্যি এমন কষ্টকর অভিজ্ঞতা কখনওই হয়নি’।

মানসিক অবসাদের জন্য দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন স্টোকস। তবে আসন্ন অ্যাশেজের আগে তিনি দলে ফিরেছেন। তবে দলের সঙ্গে অনুশীলন করা কালীন ফের  আঙুলে চোট পান এই ইংরেজ অলরাউন্ডার। 

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির