ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অভিষেক পোড়েলের গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলার এই ক্রিকেটারকে অবশ্য জামিনের আবেদন করার সুযোগ দিয়েছে আদালত। তবে সেই আবেদনের দ্রুত শুনানি হবে না। নিয়ম মেনেই মামলাটি তালিকাভুক্ত হওয়ার পর শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সোমবার অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় দ্রুত শুনানির আবেদন করেন। তাঁর বক্তব্য, মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ হয়েছে। গ্রেফতারের আশঙ্কায় মামলা করা হলেও তার মধ্যেই পুলিশ অভিষেককে গ্রেফতার করেছে। সামনেই বাংলার ক্রিকেট দলের নির্বাচন। তার আগে জামিন না মিললে তাঁর ক্রিকেট কেরিয়ারে বড় সমস্যা তৈরি হতে পারে বলেও আদালতে জানান আইনজীবী। যদিও সেই আবেদন গ্রহণ করেনি আদালত। গত ১১ অগস্ট হুগলির মগরা থানার পুলিশ অভিষেককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। কর্নাটকের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২৩ জুন ওই তরুণী অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল এবং বিয়ের পরিকল্পনাও ছিল। পরে সম্পর্কে সমস্যা তৈরি হলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

আরও পড়ুনঃ ‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুলিশের পদক্ষেপে দেরি হওয়ায় ওই তরুণী কলকাতা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালতের নির্দেশের পরেই অভিষেককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিএনএস ও আইটি আইনের একাধিক ধারায় মামলা হয়েছে। ক্রিকেট মাঠেও সম্প্রতি নজর কেড়েছেন অভিষেক। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে রাখে। এবারও ব্যাট হাতে রান করে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। কিন্তু আইনি জটিলতায় এখন তাঁর ক্রিকেট কেরিয়ার অনিশ্চিত।

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য