তেলেঙ্গানাকে ২০ গোলের ব্যবধানে হারাল বাংলার মেয়েরা

রীতিমতো তাক লাগিয়ে দিল বাংলার মহিলা ফুটবল দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো তাক লাগিয়ে দিল বাংলার মহিলা ফুটবল দল। তেলেঙ্গানাকে ২০-০ ব্যবধানে হারাল তারা। কেরলে চলা মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে এই কৃতিত্ব গড়ল বাংলার প্রমীলা বাহিনী। একাই আটটি গোল করলেন রঞ্জিতা দেবী। ম্যাচের ২০, ২৫, ৩৪, ৩৯, ৪৭, ৫৮, ৭১ এবং ৯০ মিনিটে তিনি গোলগুলি করেন।

সেই সঙ্গে হ্যাটট্রিক করেন বঙ্গ ব্রিগেডের আরও দুই ফুটবলার। তাঁরা হলেন নাওরেম সুমিলা চানু এবং গীতা দাস। এছাড়া দু’টি করে গোল করেন কাজল দাস ও সন্ধ্যা মাইতি। আর একটি গোল করেন দুলার মারান্ডি।

এর আগে টুর্নামেন্টের দুই ম্যাচে পঞ্জাব এবং তামিলনাড়ুর বিপক্ষে ড্র করেছিল বাংলার মেয়েরা।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের