আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফিফার বিশ্বের সেরা একাদশে মেসি, এমবাপে, বেঞ্জিমা ছাড়া আর কে কে রয়েছেন?

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সেরা একাদশের তালিকা ঘোষণা করল ফিফা (FIFA)। বিশ্বের সেরা একাদশের তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি, এমবাপে, বেঞ্জিমা। তবে উল্লেখযোগ্যভাবে গোলরক্ষক হিসাবে এই তালিকায় জায়গা করে নিতে পারেননি গত বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

ফিফার সেরা বিশ্ব সেরা একাদশের তালিকায় যে গোলরক্ষক জায়গা পেয়েছেন তিনি হলেন থিবো কুর্তোয়া। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে ভাল খেলেছেন কুর্তোয়া। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ভাল খেললেও ক্লাব ফুটবলে ভাল খেলতে পারেননি, সেই কারণে তিনি জায়গা পাননি বলে মনে করছেন ফুটবলপ্রেমী মানুষ।

পাশাপাশি সেরা একাদশে যে তিন ডিফেন্ডারকে রেখেছে ফিফা সেখানে রয়েছেন পর্তুগালের জোয়াও কানসেলো, মরক্কোর আশরফ হাকিমি এবং নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইক। যে তিন জন মিডফিল্ডারের জায়গায় সুযোগ পেয়েছেন তাঁরা হলেন ব্রাজিলের কাসেমিরো, বেলজিয়ামের কেভিন দ্য ব্রুইন এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। এই তিন মিডফিল্ডার দেশের হয়ে যেমন ভালো খেলেছেন। একইভাবে ক্লাবের জার্সিতেও ভালো খেলেছেন। সেরা একাদশের চার স্ট্রাইকার যারা জায়গা পেয়েছেন তাঁরা হলেন ফ্রান্সের করিম বেঞ্জিমা, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হালান্ড এবং আর্জেন্টিনার লিয়োনেল মেসি। উল্লেখ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা লিয়োনেল মেসি এই নিয়ে ১৬ বার সুযোগ পেলেন বিশ্বের সেরা একাদশে।

Published by:

Share Link:

More Releted News:

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ