হামরো সিকিম পার্টির সভাপতি ভাইচুং

মঙ্গলবার ছিল দলের কর্মসমিতির বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক: হামরো সিকিম পার্টির সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মঙ্গলবার সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। কমিটির সব সদস্য তাঁকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করে।

হামরো সিকিম পার্টির সাধারণ সম্পাদক বিরাজ অধিকারী পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, মঙ্গলবার দলের সভাপতি পদে নির্বাচন ছিল। ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ওই পদে প্রতিদন্দ্বিতার জন্য মনোনায়ন দাখিল করেন। সর্বসম্মতিক্রমে ভাইচুং সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রাক্তন এই ফুটবলারের থেকে হামরো পার্টির প্রত্যাশা, রাজ্যবাসীর কল্যাণে দলের নতুন সভাপতি ইতিবাচক পদক্ষেপ করবেন। তাঁর সভাপতিত্বে সিকিমের সার্বিক বিকাশ হবে।

জানা গিয়েছে, ভাইচুং ভুটিয়া আগে হামরো সিকিম পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। আর দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ড. বীনা বাসনেট। তাঁর স্থলাভিষিক্ত হবে ভাইচুং। ২০১৮-তে দলের আত্মপ্রকাশ। সেই সময় থেকে বীনা বাসনেট ছিল প্রতিষ্ঠাতা সভাপতি। দরকার ছিল একজন স্থায়ী সভাপতির। সে কারণে ডাকা হয় জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকে দলের সব সদস্য সর্বসম্মতিক্রমে ভাইচুং ভুটিয়াকে সভাপতি নির্বাচিত করেন।

সিকিম হামরো পার্টির সভাপতি পদে নির্বাচিত হওয়ায় দলের সব সদস্যের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। জানিয়েছেন, যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে সিকিম হামরো পার্টির আত্মপ্রকাশ, সভাপতি হিসেবে তিনি সেই দায়িত্ব পালন করবেন। পাশাপাশি রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে গ্রহণ করবেন প্রয়োজনীয় পদক্ষেপ।

আরও পড়ুন খাবারের জন্য ভিক্ষা করা সেই ছেলে এখন বার্সেলোনার তারকা

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা