এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে আসবে না: সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয়দের সাম্প্রতিক পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ বোর্ড সভাপতি তথা দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কার্যত তিনি তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন। সৌরভের বক্তব্যের মূল কথা – দলের এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব।

মহারাজ এও বলেছেন, তিনি যেমন ভারতীয় শিবিরের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন, উদ্বিগ্ন ক্রিকেট বোর্ডও। হাতে এখনও সময় আছে। টিমের প্রত্যেক সদস্য নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিক। সৌরভ বলেন, ভারতীয়দের পারফরম্যান্স নিয়ে বোর্ডকর্তারা কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলবে।

সাক্ষাৎকারে সৌরভ বলেন – স্বীকার করে নিতেই হয় যে শেষ টি-টোয়েন্ট বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। এ বছরের এশিয়াকাপেও টিম ভালো পারফর্ম করে দেখাতে পারেনি। এই ব্যাপারে ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে বোর্ডকর্তারা কথা বলবেন। আশা করা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ভালোই হবে।

মহারাজ এও বলেন, আমার মনে হয় রাহুল দ্রাবিড় এবং রোহিতও দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। বোর্ড সভাপতি বলেছেন, অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজ জয় করতে গেলে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে হলে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভর করা যাবে না। খেলত হবে দলগতভাবে। টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ শুরু হওয়ার আগে ভারত অস্ট্রেলিয়া পৌঁছে যাবে দুই মাস আগে। সেখানে দল বেশ কয়েকটি প্র্যাক্টিশ ম্যাচ খেলার সুযোগ পাবে। ব্যাটারদের যেমন ভালো পারফর্ম করতে হবে, ভালো পারফর্ম করতে হবে ফিল্ডারদেরও।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ