‘নিদ্রাহীন রাত কাটছে’, গুরুতর অসুস্থ প্রীতি জিন্টা, থাকতে পারছেন না পঞ্জাব কিংসের ম্যাচে

আরসিবি-র সঙ্গে তাঁর মালিকাধীন দলের ম্যাচের আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। তাই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ অভিনেত্রী তথা আইপিএলের পঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিন্টা। আরসিবি-র সঙ্গে তাঁর মালিকাধীন দলের ম্যাচের আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। তাই আজ ম্যাচে অংশ নিতে পারবেন না। রবিবার বিষয়টি নিজেই জানালেন তিনি। পাশাপাশি ম্যাচ দেখতে না যাওয়ার দুঃখও প্রকাশ করলেন অভিনেত্রী। বর্তমানে অভিনয় থেকে অনেক টাই দূরে রয়েছেন প্রীতি। যদিও খবরে রয়েছে যে, খুব শীঘ্রই বলিউডে কামব্যাক করবেন অভিনেত্রী। হৃতিক রোশনের ‘কৃষ 4’-এ দেখা যাবে তাঁকে, পাশাপাশি সানি দেওলের সঙ্গে একটি ছবিতেও তাঁকে দেখা যাবে। তবে এখন তাঁর সম্পূর্ণ মনোযোগ আইপিএলের দিকে।

পঞ্জাব কিংসের সহ মালিক তিনি। সারাবছর বিদেশে থাকলেও আইপিএলের সময়ে দেশেই থাকেন প্রীতি। সশরীরে স্টেডিয়ামে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ করেন অভিনেত্রী। এবং নিজের দলকে উৎসাহ দেন। কিন্তু এবার ইচ্ছে করলেও স্টেডিয়ামে থাকতে পারছেন তিনি। কি হয়েছে তাঁর? প্রচণ্ড জ্বরে আক্রান্ত প্রীতি জিন্টা। আইপিএল দলের বেঙ্গালুরু ম্যাচের আগেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন, জ্বরের কারণে তিনি রাতে রাত ঘুমাতে পারছেন নগ। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও, তিনি সুস্থ থাকার চেষ্টা করেছেন। এরপর তিনি অসুস্থতার কারণ ব্যাখ্যা করে জানান যে, ‘আমি নিশ্চিত যে ব্যস্ত ভ্রমণ, অতিরিক্ত তাপ এবং এয়ার কন্ডিশনিংয়ের এক্সপোজার এবং ক্রমাগত হোটেল রুম পরিবর্তনের কারণ তাঁর জ্বর এসেছে। শরীর খারাপ হয়ে গিয়েছে তাঁর। রাতে ঘুমাতে পারছেনা না। আমি আশা করেছিলাম যে অসুস্থ বোধ করা সত্ত্বেও আমি স্টেডিয়ামে যেতে পারব। কিন্তু শরীর অনুমতি দিচ্ছে না। তবে একটু বিশ্রামে থাকলে সুস্থ হয়ে উঠব। দয়া করে অনলাইনে ভুয়ো খবর উপেক্ষা করবেন।”

সম্প্রতি প্রীতি একটি বিষয়ে বিতর্কিত হয়েছিলেন। তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট প্রকাশিত হয়েছিল যে, প্রীতি তাঁর দল থেকে ক্রিকেটার ঋষভ পন্থকে বের করে দিয়েছেন। সেই জায়গায় শ্রেয়স আইয়ারকে বেছে নিয়েছেন। কারণ তিনি একজন বড় পারফর্মার চেয়েছিলেন। কিন্তু প্রতিবেদন টি সম্পূর্ন ভুয়ো। প্রীতি তাৎক্ষণিকভাবে পোস্টটির প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্টভাবে বলেছিলেন যে এটি “ভুয়ো খবর”। তবে তাঁকে নিয়ে দিনরাত ট্রোলিংয চলতেই থাকে। কাজের ক্ষেত্রে, প্রীতি বড় পর্দায় ফিরে আসতে প্রস্তুত। রাজকুমার সন্তোষী পরিচালিত আসন্ন ছবি ‘লাহোর ১৯৪৭’-তে তাকে দেখা যাবে। ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, শাবানা আজমি, আলী ফজল এবং করণ দেওল।

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের