রোনাল্ডোর মতো চুল ছাঁটায় স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হল পড়ুয়াকে

স্কুল কর্তৃপক্ষের তরফে আলফির মাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়, ছেলের ওই চুলের ছাঁট উড়িয়ে দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইরানের বিরুদ্ধে দলের জয়ের পরেই অতীত দিনের ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডো নাজারিও’র চুলের ছাঁট অনুকরণ করেছিল ১২ বছরের আলফি র‍্যানসাম। আর ওই চুলের ছাঁটের অপরাধেই ছোট পড়ুয়ার প্রবেশ নিষিদ্ধ করেছে স্কুল কর্তৃপক্ষ। আর এই ঘটনায় বিস্মিত আলফির মা এম্মা শ। যদিও ছেলের পাশেই দাঁড়িয়েছেন তিনি। সেই সঙ্গে কীভাবে একজন কিংবদন্তী ফুটবলারের চুলের ছাঁট অনুকরণের জন্য এমন কঠোর শাস্তি দেওয়া  হল, সেই প্রশ্নও তুলেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মার্কা’-র প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার গ্রুপ লিগের ম্যাচে ইরানকে চূর্ণবিচূর্ণ করেছিল ইংল্যান্ড। ৬-২ গোলে হারিয়ে দিয়েছিল আয়াতুল্লা আলি খামেইনির দেশকে। ওই জয়ের পরেই ব্রাজিলিয়াল তারকা রোনাল্ডোর মতো চুল ছেঁটেছিল ১২ বছরের আলফি র‍্যামসন। তার চুলের ছাঁটের প্রশংসাও করেছিল বন্ধুবান্ধব থেকে পরিচিতরা। গর্বিত মনেই পরের দিন স্কুলে হাজির হয়েছিল আলফি। কিন্তু দরজা থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়।

পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফে আলফির মা এম্মা শ’কে ফোন করে জানিয়ে দেওয়া হয়, ছেলের ওই চুলের ছাঁট উড়িয়ে দিতে হবে। যতদিন না চুলের ছাঁট ওড়ানো হচ্ছে ততদিন পর্যন্ত ছেলেকে যেন স্কুলে না পাঠান। স্কুল কর্তৃপক্ষের ওই ফোন পেয়ে বিস্মিত হন এম্মা শ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কিংবদন্তীদের অনুকরণ করাটা কোনও অপরাধ হতে পারে না। বরং অনেকেই কিংবদন্তীদের অনুকরণ করে বাহবা কুড়ান। অথচ একজন কিংবদন্তীর অনুকরণে চুল ছাঁটার জন্য আলফিকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হল।’

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL