দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে উড়িয়ে দিল ব্রাজিল

মেসিরা ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জেতার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ব্রাজিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেসিরা ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জেতার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল সেলেকাওরা। জোড়া গোল করলেন নেইমার। তবে দু’টি গোলই পেনাল্টি থেকে করছেন তিনি। বাকি গোলগুলি করেন রিচার্লিসন, কুটিনহো এবং গ্যাব্রিয়াল জেসুস। তবে দক্ষিণ কোরিয়ারও একবার বল ব্রাজিলের জালে জড়াতে পেরেছে। কোরিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেন হাং উই জু।

প্রথমার্ধের শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে যেন আরও জ্বলে ওঠেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার জালে আরও তিনবার বল ঢুকিয়ে দেন তিতের শিষ্যরা। 

প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল যখনই মাঠে নামে তখনই যেন ফুটবল প্রেমী এবং সমর্থকদের উন্মাদনা উপচে পড়ে। এবারও সেটার অন্যথা হয়নি। আর নেইমাররাও ভক্তদের হতাশ করেননি। দুর্দান্ত জয় তুলে নিয়েছেন তারা। আগামী দিনেও এই ফর্ম ধরে রাখতে চান তিতের দল।  

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম