চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পেলে

চিকি‍ৎসকদের ওই বার্তার পরেই মুষড়ে পড়েছেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ফুটবল সম্রাটের অনুরাগীরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবল জ্বরে যখন আক্রান্ত গোটা বিশ্ববাসী, তখনই দুঃসংবাদ ফুটবল সম্রাট পেলেকে নিয়ে। শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন না ফুটবল সম্রাট। ফলে তাঁকে পালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে। যে কোনও খারাপ খবর শোনার জন্য প্রস্তুত রাখতে হবে। চিকি‍ৎসকদের ওই বার্তার পরেই মুষড়ে পড়েছেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ফুটবল সম্রাটের অনুরাগীরা।

গত বছরই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কালো মানিক। তার পর থেকেই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছিলেন। বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রত্যেকবারই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের শুরুতে ক্যান্সার হানা দেয় তাঁর পাকস্থলী, ফুসফুস ও যকৃতে। গত ৩০ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তড়িঘড়ি সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। কেমোথেরাপি যেমন নিতে পারছিলেন না, তেমনই হৃ‍ৎপিণ্ডেও সমস্যা দেখা দেয়। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত শারীরিক পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবারও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন ফুটবল সম্রাট।

কিন্তু শনিবার ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, পেলের শারীরিক অবস্থা সঙ্কটজনক। চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। একাধিক অঙ্গপ্রত্যক্ষ বিকল হতে শুরু করেছে। হাল ছেড়ে দিয়েছেন চিকি‍ৎসকরাও। তাঁকে মৃত্যুপথযাত্রীদের জন্য তৈরি ইউনিট পালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন