সাদা বলে শুরু ম্যাককালামের জমানা,দায়িত্ব পেয়েই বাটলারের কাঁধ থেকে ঝেড়ে ফেললেন বোঝা

Share:

নিজস্ব প্রতিনিধি :  শুরু হল ইংল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালামের জমানা। লাল বলের সফল এই কোচকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে সাদা বলে দায়িত্ব দিল ইসিবি।এখন থেকে সাদা বলের দায়িত্ব সামলাবেন তিনি। আর এই দায়িত্ব নেওয়ার পর প্রথম চমকও দেখিয়ে ফেলেছেন তিনি।

দায়িত্ব হাতে আসতেই নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই অধিনায়ক জস বাটলারের কাঁধ থেকে বাড়তি কাজের বোঝা সরিয়ে দিয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম।এর পরিবর্তে ফিল সল্টকে এই দায়িত্ব দিয়েছেন তিনি। বুধবার(২১ জানুয়ারি)শুরু হতে যাওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উইকেটের পেছনে অধিনায়ক বাটলারকে দেখা যাবে না।

এই নিয়ে ম্যাককালাম জানান, ‘এটি আমাদের জন্য একটি ইতিবাচক বিষয়, কারণ এটি জসকে বোলারের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। ২২ গজ দূরে না থেকে সে এখন শেষ সেকেন্ড পর্যন্ত বোলারের সঙ্গে কথা বলতে পারবে।’ এমন সিদ্ধান্তে সফল হবে দল বলে মনে করেন ম্যাককালাম।

উল্লেখ্য, বুধবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে দু’দলই পৌঁছে গেছে শহরে। পুরোদমে চলছে অনুশীলন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর এখন ঘরের মাঠে ঘুরে দাঁড়ানো লক্ষ্য ভারতের। তবে লড়াই করতে প্রস্তুত ইংল্যান্ডও। ভারতের বিরুদ্ধে সিরিজে জস বাটলারকে আর উইকেটকিপার হিসাবে খেলানো হবে না। অধিনায়ক হিসাবে বোলারদের পাশে থাকবেন তিনি।

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি