বেটিং-এর দায়ে অভিযুক্ত হয়ে ৮ মাস সাসপেন্ড ইভান টনি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেটিং-এর দায়ে অভিযুক্ত হলেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইভান টনি। অভিযোগ প্রমাণিত হওয়ার পরই তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির কথা ঘোষণা করা হয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

উল্লেখ্য, টনিকে ৮ মাসের সাসপেন্ডের পাশাপাশি, কোনও ক্লাবের অনুশীলনে তাঁকে চার মাস নামতে দেওয়া হবে না। এমনকি টনিকে ৫০ হাজার পাউন্ড অর্থও জরিমানা করা হয়েছে। এই নির্দেশ ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছেও পাঠিয়ে দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রেন্টফোর্ডের এই স্ট্রাইকারের বিরুদ্ধে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ২৬২ বেটিং আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে ২৩২টি অভিযোগে টনিকে কাঠগোড়ায় তুলে শাস্তির রায় দেন স্বাধীন নিয়ন্ত্রক কমিশন। এবং শাস্তি কার্যকরের দায়িত্বে থাকে এফএ।

আারও জানতে পড়ুন: আমি দলের বাইরে কারোর কোনও পরামর্শ শুনতে চাই না: বিরাট

টনির শাস্তির বিষয়ে গত বুধবার এফএ-র পক্ষ থেকে বলা হয়েছে ২০২৪ সালের ১৭ জানুয়ারির আগে পর্যন্ত টনি যে কোনও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ১৭-ই সেপ্টেম্বরের আগে অনুশীলনেও নামতে বারণ করা হয়েছে টনিকে।

এই রায় শোনার পরই কার্যত ভেঙে পড়েন এই কৃষ্ণাঙ্গ ফুটবলারটি। তিনি বলেন,  রায় শুনেছি, তবে এখনও কাজপত্র হাতে পাইনি। পেলেই এই বিষয়ে মন্তব্য করবো। প্রসঙ্গত টনিকে ইংলিশ ফুটবল লিগের প্রতিশ্রুতিমান একজন স্ট্রাইকার হিসেবেই মনে করা হয়। ২০২১-২২ এবং ২২-২৩ মরশুমে তাঁর গোলসংখ্যা ৬৬টি ম্যাচে ৩২টি।

শুধু ক্লাব ফুটবলেই নয়, টনি ইতিমধ্যেই গায়ে চড়িয়েছেন জাতীয় দলের জার্সিও। গত মার্চ মাসে হ্যারিকেনের জায়গায় তাঁকে মাঠে নামানো হয়েছিল ইউক্রেনের বিপক্ষে একটি ম্যাচে।

টনির এই শাস্তির বিষয়ে অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন, ইংল্যান্ডের জার্সি গায়ে ইউরো কাপ খেলার একটা সম্ভাবনা ছিল টনির। কিন্তু এই শাস্তি তাঁর সেই পথে বাঁধার সৃষ্টি করল।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের