রোনাল্ডোদের শনির দশা কাটাতে ম্যানইউ কিনতে চান ব্রিটিশ ধনকুবের

ক্লাবের বর্তমান বাজারমূল্য ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করলেন ব্রিটিশ ধনকুবের ব়্যাটক্লিফ। বিশিষ্ট এই শিল্পপতির ঘনিষ্ঠ বার্তা সংস্থা রয়টার্সকে এই খবর দিয়েছেন। ব়্যাটক্লিফ এর আগে চেলসিয়া কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু সে দফায় তিনি ব্যর্থ হন। মোটা টাকা দিয়ে ক্লাব কিনে নেন টড বেহেলি। এবার ক্লাব কেনার সুযোগ যাতে হাতছাড়া না হয় তার জন্য আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন এই ব্রিটিশ ধনকুবের। ম্যানইউ-য়ের বর্তমান বাজারমূল্য ২.২ বিলিয়ন মার্কিন ডলার। বিশিষ্ট এই শিল্পপতি ম্যানইউ-য়ের অন্ধভক্ত।

সূত্রের খবর, ম্যানইউ কিছুটা হলেও আর্থিক সমস্যা রয়েছে। ফুটবলারদের ট্রান্সফার ফি দিতে গিয়ে ক্লাব ফতুর হয়ে গিয়েছে। বেশ কয়েকজন হেভিওয়েট ফুটবলারের সঙ্গে তাদের চুক্তি হওয়ার কথা। টাকার টানাটানির কারণে সেই চুক্তি তারা সই করতে পারছে না। ক্লাবের পারফরম্যান্সে ক্রমেই অবনতির দিকে। অ্যালেক্স ফার্গুসান ক্লাব ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে ক্লাবে শুরু হয়েছে শনির দশা। সর্বশেষ প্রিমিয়ার লিগে দলের পারফরম্যান্স এতটাই খারাপ যে পয়েন্ট টেবিলে তারা ষষ্ঠস্থান দখল করে।

অ্যালেক্স ফার্গুসান সরে যাওয়ায় ক্লাব এরিক টেন হ্যাগকে দায়িত্ব দেয়। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। উল্টে গোছা গোছা টাকা খরচ হয়েছে। ফলে ক্লাব এখন ভাঁড়ে মা ভবানী। এই অবস্থায় মোটা টাকা দিয়ে ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করলেন ব্রিটিশ ধনকুবের। উল্লেখ করা যেতে পারে, ম্যানইউ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এলন মাস্ক। পরে জানান, পুরোটাই হাস্যকর খবর।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার