টিম ইন্ডিয়ার বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারের পরই টিম ইন্ডিয়ার ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেল। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কাই কার্যত এবারের টি-২০ বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরাল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে। দলে প্রতিভাবান ক্রিকেটার থাকলেও কেউই সেইভাবে প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি। যার ফল ভুগতে হয়েছে ভারতীয় দলকে। পাক এবং কিউয়ি ম্যাচে একজন ব্যাটসম্যানও বিধ্বংসী হয়ে উঠতে পারেননি।

এর জন্য অবশ্য অনেকেই দায়ী করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলকে। কিন্তু দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সেটা মানতে নারাজ। তিনি বলেন, ‘আমাদের দল প্রতিভাবান ক্রিকেটারে পরিপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত আর কেউ প্রথম দুই ম্যাচে বিধ্বংসী হয়ে উঠতে পারেননি। দলে ভালো ফিনিশার নেই এমনটা নয়। ভাগ্য একদমই আমাদের সঙ্গ দেয়নি। আর সেটা প্রথম দুই ম্যাচেই হয়েছে।’

সেই সঙ্গে রাঠোর আরও জানান যে, ‘এই দলে কোহলি, জাদেজা, সূর্যকুমারদের মতো ফিনিশাররা রয়েছেন। ওপেনে রোহিত, রাহুলের মতো ক্রিকেটাররা আছেন। যারা নিজেদের দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু সবসময় সেটা হয় না। এটাই বাস্তব।’

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন