Arshdeep: উইকিপিডিয়ায় অর্শদীপ ‘খলিস্তানি’, সংস্থার এগজিকিউটিভকে জেরার সিদ্ধান্ত

তৈরি করা হয়েছে প্যানেল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানের কাছে হারের চোটে রাতারাতি বদলে গেল অর্শদীপের পরিচয়। জনপ্রিয় ওয়েবসাইট উইকিপিডিয়ার পাতায় এই ক্রিকেটারকে খলিস্তানি বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নজরে পড়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য মন্ত্রকের কর্তাব্যক্তিদের। তারা সংস্থার এগজিকিউটিভকে তলব করেছে। তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয়েছে উচ্চপর্যায়ের প্যানেল।

পাকিস্তানের বিরুদ্ধে ভারত পরাজিত হওয়ায় খলনায়ক করে তোলা হয়েছে অর্শদীপকে। এই ক্রিকেটার রবিবারের ম্যাচে আসিফ আলির একটি ক্যাচ ফেলে দেন। আর সেই ভুলের জন্য ম্যাচের মোড় ঘুরে যায়। পরের ওভারে ১৯ রান নিয়ে ম্যাচ প্রায় জিতিয়ে দেন আসিফ। আর তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অর্শদীপ। কদর্য ভাষায় আক্রমণ তো ছিলই। মওকা বুঝে অর্শদীপের  ইউকিপিডিয়া পেজে ভারত শব্দের জায়গায় লিখে দেয় খলিস্তানি। তাতেই নড়েচড়ে বসে কেন্দ্র। তবে পেজে বদল আনার ১৫ মিনিটের মধ্যে তা সরিয়ে দেন উইকিপিডিয়ার সম্পাদকরা।

কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, ২২ গজের যুদ্ধ ২২ গজের মধ্যে সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয়। তার সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়া কাম্য নয়। তবে শুধুমাত্র বিবৃতি দিয়ে কেন্দ্র থেমে থাকতে চাইছে না। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে উইকিপিডিয়ার থেকে নিশ্চয়তা আদায় করতে চাইছে। উচ্চপর্যায়ের প্যানেলের কাছে তাদের রিপোর্ট সন্তোষজনক না হলে তারা শো-কজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, উইকিপিডিয়ার কিছু পেজ যে কেউ সম্পাদনা করতে পারেন। ফলে কোনও ব্যবহারকারীর পক্ষে এই পেজে ঢুকে সম্পাদনা করা অসম্ভব নয়।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ