অবিশ্বাস্য! ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি : ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান চ্যাড বোয়েস। নিউ জিল্যান্ডের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বুধবার ক্যান্টারবুরির হয়ে এই কীর্তি গড়েন বোয়েস। ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে দুইশত রান করে মাইলফলক ছুঁয়েছেন। ২৭ চার ও ৭ ছক্কায় সাজানো তার ইতিহাস গড়া ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে।

বোয়েস বুধবার তাঁর ১০০ তম লিস্টে ম্যাচ খেলতে নেমেছিলেন। তিনি এই ইনিংসে ২৭টি চার এবং ৭টি ছক্কা মেরেছিলেন। বোয়েসের এই অসাধারণ ব্যাটিংয়ের জন্য ক্যান্টারবেরি ৯ উইকেট হারিয়ে ৩৪৩ রান করতে পেরেছিল।

অবশ্য বোয়েস তার ইনিংসের পরে জানিয়েছিলেন, ‘এটি হয়তো কিছুদিন পর আর কেউ মনে রাখবে না, তবে স্পষ্টতই এখানে হ্যাগলিতে আজ একটি দুর্দান্ত দিন এবং বিশেষ কিছু করার জন্য ভাল সময়।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘এই জিনিসগুলি স্বাভাবিকভাবেই ঘটে। যখন আপনি এটি করার জন্য কোন পরিকল্পনা করেন না, বা এটি করার চেষ্টা করেন না, ঠিক তখনই এমন কিছু ঘটে। এতে আমি খুব খুশি। এই দিনটা আমার জন্য ছিল’।

বোয়েসের ব্যাট ধরা থেকে শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের প্রথম ওভারেই চারটি বাউন্ডারিতে ছুটতে শুরু করেন তিনি। তাকে থামাতে পারেননি কেউ।ফিফটি করেন তিনি ২৬ বলে। একই গতিতে ছুটে শতরানে পৌঁছে যান ৫৩ বল খেলে।দ্বিতীয় উইকেট জুটিতে রান আসে ৮৪। সেখানে রিস মারিউর অবদান ছিল কেবল ২৮ বলে ১০। চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটিতে কোল ম্যাককনকির রান ছিল ৪০ বলে ২৭। কিন্তু আরেক প্রান্তে বোয়েসের ব্যাট রান আসতে থাকে ঝড়ের গতিতে আসতে থাকে। ব্যস আর ধরে কে ..। তিনি ছাড়া পঞ্চাশ ছুঁতে পারেননি দলের আর কেউ।

উল্লেখ্য, এর আগে এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং ভারতের এন জগদিশানের দখলে ছিল, যারা উভয়েই নিজ নিজ ডাবল সেঞ্চুরি করতে ১১৪টি বল নিয়েছিলেন। এরপরই নাম লেখালেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান চ্যাড বোয়েস।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের