তরতরিয়ে ছুটছে ‘চাকদা এক্সপ্রেস’, বিশ্বকাপে ফের রেকর্ড ঝুলনের

দল হারলেও অভিজ্ঞ ক্রিকেটার ঝুলন গোস্বামী কিন্তু পরপর সাফল্য লাভ করেই চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মহিলা বিশ্বকাপে ফের একটা হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে পারজিত হয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছে মিতালি রাজ অ্যান্ড কোম্পানি। তবে দল হারলেও অভিজ্ঞ ক্রিকেটার ঝুলন গোস্বামী কিন্তু পরপর সাফল্য লাভ করেই চলেছেন। ইংরেজদের বিরুদ্ধে ম্যাচে ওপেনার ট্যামিকে আউট করে একদিনেক ক্রিকেটে নিজের ২৫০তম উইকেটটি তুলে নেন ‘চাকদা এক্সপ্রেস’। বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলার ঝুলনই হলেন একমাত্র ক্রিকেটার যার নামের পাশে ২০০টির বেশি উইকেট রয়েছে। 

মোট ১৯৯ টি ম্যাচ খেলে ২৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ পেসার। ইংরেজদের বিরুদ্ধে ভারত ম্যাচ হারলেও ঝুলন ৭ ওভার বল করে ২১ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অজি বোলার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক।  তাঁর উইকেটের সংখ্যা ১৮০টি। 

গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আনিসা মহম্মদকে আউট করে বিশ্বকাপে ৪০টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করেছিলেন ঝুলন। টপকে গিয়েছিলন অস্ট্রেলিয়ার ফুলস্টনকে (৩৯টি উইকেট)।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?