দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

CHAMPIONS LEAGUE-রিয়াল ফেবারিট হলেও, অন্যরকম ফলের আশায় ল্যাম্পার্ড

নিজস্ব প্রতিনিধি:  এক সপ্তাহও হয়নি চেলসির দায়িত্ব নিয়ে ফিরে এসেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর ফিরে এসেই বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে চেলসি। বর্তমানে রিয়াল যে তাঁর দলের থেকে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে সে কথাও মেনে নিলেন চেলসি কোচ। তবুও তাঁর যুক্তি এই আন্ডারডগ ভাবাটাই চেলসির কাছে আশীর্বাদ হতে পারে বলে মনে করেছেন তিনি।

করিম বেঞ্জামাদের মুখোমুখি হওয়ার কিছুদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে হারতে হয়েছে উলভসের কাছে। তেমনি রিয়াল মাদ্রিদও লা লিগার ম্যাচে হার স্বীকার করেছে ভিয়ারিয়াল-এর কাছে। এই ঘটনা অতীত হলেও চেলসির অভ্যন্তরীণ অবস্থা এখন টালমাটাল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ ক্লাবটি প্রিমিয়ার লিগে তাদের শীর্ষ চারে থাকার আশা ছেড়ে দিলেই তাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখা। তা রাখতে গেলে দরকার বুধবারের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানো ছাড়া অন্য কোনও উপায় নেই। সেই চ্যালেঞ্জই রিয়ালকে জানাতে ল্যাম্পার্ডের চেলসি।

আরও জানতে পড়ুন : ফের আইসিসির মাস সেরা ক্রিকেটার হলেন শাকিবhttps://www.live.eimuhurte.com/sports/shakib-achivment/

তবে ল্যাম্পার্ডের স্টার্মফোর্ড ব্রিজে ফিরে আসাটা একেবারেই সুখকর হয়নি। দায়িত্ব নিয়েই তাঁকে হারের মুখ দেখতে হয়েছে উলভসের কাছে। যা নিয়ে মুখে কিছু না বললেও চেলসির অন্দরের খবর, এতে কিছুটা বিব্রত চেলসির বেশ কিছু কর্মকর্তা থেকে শুরু করে ফুটবলার পর্যন্ত। অনেকে আবার ভিন্ন মতও পোষণ করেছেন। তাঁদের মতে, গ্রাহাম পর্টারকে বিদায়ের পর চেলসির কাছে ভালো কোনও কোচের সন্ধান ছিল না। তাই অগত্যা বাধ্য হয়েই ল্যাম্পার্ডকে ফিরিয়ে আনতে হয়েছে।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে ল্যাম্পার্ড তাই চেলসির প্রিমিয়ার লিগের ব্যর্থতার প্রসঙ্গ না তোলার পক্ষেই মত দিলেন। তাঁর মতে, প্রিমিয়ার লিগ কঠিন চ্যালেঞ্জ এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। তবুও বলছি ওই টুর্নামেন্টে এখন আমরা যে জায়গায় রয়েছি সেটা আমাদের পক্ষে একেবারেই বেমানান।

সব শেষে চেলসির কোচ সাংবাদিকদের বলেন, বুধবার ম্যাচে চেলসি নয়, রিয়াল মাদ্রিদই ফেবারিট। এটা সবার মতো আমিও বলছি। আবার এটাও সবাইকে মনে রাখতে হবে ফুটবলে মাঝে মাঝে অন্যরকম ও কিছু ঘটে।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ