Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

CHAMPIONS LEAGUE 2022-23: প্রতিপক্ষ রিয়াল বলেই চিন্তায় ম্যান সিটির কোচ পেপ

Share:

নিজস্ব প্রতিনিধি:  চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফের রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি। আগের ম্যাচে দুই দলের প্রথম সাক্ষাৎ- শেষ হয়েছিল ১-১ গোলে। কিন্তু এবার লড়াই-এ হার মেনে বিদায় নিতে হবে যে কোনও এক দলকেই। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুর্দিওয়ালা জানালেন, প্রতিপক্ষ দলটা রিয়াল মাদ্রিদ। তাই চিন্তায় তো থাকতেই হবে এটাই স্বাভাবিক

বর্তমানে দূরন্ত ছন্দে রয়েছে পেপে-এর দল। তাঁর মূল ভরসা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ফর্ম। অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ে চলেছেন নরওয়ের এই স্ট্রাইকারটি। কিন্তু তবুও প্রতিপক্ষকে নিয়ে অনেক বেশি সচেতন ম্যান-সিটির হেডস্যার। সূত্রের খবর, রিয়ালের বিরুদ্ধে ডু-অর ডাই ম্যাচে দলে কিছু পরিবর্তন আনতে পারেন তিনি। কেননা রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র তাঁর কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন। তাই ব্রাজিলিয়ান স্ট্রাইকারটিকে আটকাতেই নতুন পরিকল্পনা নিতে পারেন পেপ। আর সেই কাজে ম্যান সিটির হয়ে ভিনিশিয়াসকে বোতলবন্দি করার দায়িত্ব বর্তাতে পারে কাইয়ার ওয়াকারের ওপর।

এতিহাদ স্টেডিয়ামের এই ম্যাচটিকেই ফুটবল বিশেষজ্ঞরা আখ্যা দিয়েছেন চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ বলে। কেননা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-এর রেকর্ড দেখে প্রতিপক্ষ দলগুলি ঈর্ষা করতেই পারে। সেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে, পেপকে চিন্তায় রাখছে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ট্রফি ভাগ্যও। কেননা ক্যাম্প ন্যু-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই পেপে-এর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য একেবারেই সঙ্গ দিচ্ছে না। তবুও তাঁর মতে, যোগ্য দলই যাক চলতি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

সুতরাং বুধবার চ্যাম্পিয়ন্স লিগের মরণ-বাঁচন ম্যাচের আগে চলতি বছরে প্রতিপক্ষের পরিসংখ্যান খুব একটা ভালো না থাকায় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ম্যান সিটিকে এমনটাই মত পেপর। সব শেষে সাংবাদিকদের উদ্দেশে পেপ-এর বার্তা অপেক্ষা করুণ। দেখা যাক ভালো ফুটবল আপনাদের এবং সমর্থকদের উপহার দিতে পারি কি না।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের