দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

CHAMPIONS LEAGUE 2022-23-রিয়ালের কাছে ম্যাচ হেরেই, কাঠগড়ায় ফেলিক্স

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নটা আর বাস্তবে পরিণত হল না চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর দলকে করিম বেঞ্জামাদের রিয়াল মাদ্রিদের কাছে হারতে হল ২-০ গোলে। এই নিয়ে টানা সাতবার রিয়ালের মুখোমুখি হয়েছে ব্রিটিশ ক্লাবটি। এবং প্রতিবারই জয় থেকেছে অধরা। দুটি ম্যাচ ড্র হলেও পাঁচটি ম্যাচে হারতে হয়েছে ল্যাম্পার্ডের দলকে। চলতি মরশুমে আনসোলেত্তির দলের কাছে হার মেনেই চেলসির কাছে খলনায়ক হয়ে ওঠেন জোয়াও ফেলিক্স।

চলতি মরশুমে আটলেটিকো মাদ্রিদ থেকে তাঁকে লিয়েনে চেলসিতে যোগ দিয়েছেন ফেলিক্স।তাঁকে নিয়ে একটু বেশি প্রত্যাশা করে ফেলেছিলেন হয়তো চেলসির কোচ থেকে কর্তা সকলেই। সেই প্রত্যাশা পূরণ করেত পারেননি ফেলিক্স। ম্যাচে তাঁর পায়ের ঝলক দু-তিনবার দেখা গেলেও সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি পুর্তগিজ তারকাকে। তারপরই ধারাভাষ্যকার ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক থিয়েরো অঁরি পর্যন্ত সমালোচনা করেন ফেলিক্সের খেলায়। শুধু কর্তা বা থিয়েরো অঁরিই নন, চেলসির সমর্থকরাও ফেলিক্সের বাজারদর নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ফেলিক্স কি সত্যিই ৮ কোটি পাউন্ড টাকা পাওয়ার যোগ্য?

আরও জানতে পড়ুন : শিখর ধাওয়ানের ফর্মই চিন্তায় রাখছে গুজরাটকেhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-today-match-preview-5/

অবশ্য সমর্থকরা ফেলিক্সের পাশাপাশি কাঠগড়ায় তুলেছেন কোচ ল্যাম্পার্ডকেও। তাঁরা প্রশ্ন তুলেছেন শক্তিশালী রিয়ালের বিপক্ষে কেন প্রথম একাদশে ফেলিক্সকে খেলানো হল?

এরপর দ্বিতীয় ম্যাচে রিয়ালের বিপক্ষে ফের চেলসিকে খেলতে তাদের ঘরের মাঠে আগামী সপ্তাহে। সেই ম্যাচে ল্যাম্পার্ডের দলে ফেলিক্স থাকবে কি না তা জানা যাবে ম্যাচের দিনই। তবে ফেলিক্সকে কাঠগড়ায় তোলা হচ্ছে তাতে পরের ম্যাচে ফেলিক্সকে খেলিয়ে বাড়তি ঝুঁকি নিতে রাজি হবেন কি ল্যাম্পার্ড?

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ