খেলরত্ন পুরস্কার পেলেন চন্দ্রশেখর-সাইরাজ, সামিকে অর্জুন পুরস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন চিরাগ চন্দ্রশেখর শেট্টি ও রাঙ্কিরেড্ডি সাত্ত্বিক সাই রাজ। ব্যাডমিনটনে অনবদ্য অবদানের জন্য এই দুই ব্যাডমিনটন তারকা বিশেষ সম্মানে সম্মানিত করা হল। এদিকে এবার অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন ক্রিকেটার মহম্মদ সামি।

বুধবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ও অর্জুন পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়. এবার দেশের সর্বোচ্চ খেলার সম্মান মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন চিরাগ চন্দ্রশেখর শেট্টি ও রঙ্কিরেড্ডি সাই রাজের জুটি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস সহ একাধিক আঙ্গিনায় একাধিকবার পদক জিতেছিলেন এই চন্দ্রশেখর-সাই রাজ জুটি। কমনওয়েলথ গেমসে ২০১৮ সালে রূপো ও ২০২২ সালে সোনা জিতেছিলেন এই ব্যাডমিনটন জুটি। পাশাপাশি ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সোনা জেতেন তাঁরা।

অন্যদিকে এদিন ২৬ জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়। এই ২৬ জনের মধ্যে রয়েছেন মহম্মদ সামি। সামি ছাড়াও রয়েছেন তিরন্দাজ অদিতি গোপীচাঁদ স্বামী, কুস্তিগীর সুনীল কুমার, স্কোয়াশ খেলোয়াড় হারবিন্দর পাল সিং সান্ধুর নাম।জানা গিয়েছে, আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে খেলরত্ন পুরস্কার ও অর্জুন পুরস্কার দেওয়া হবে।

 

 

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’