ম্যান ইউকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল চেলসি

Share:

নিজস্ব প্রতিনিধি : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে অবিশ্বাস্য জয় পেল চেলসি। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ম্যানইউকে ৪-৩ গোলে হারিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটি।

বৃহস্পতিবার রাতে ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন চেলসি। এরপর ১৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ২-০-তে এগিয়ে যায় চেলসি। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন আলেজান্দ্রো গার্নেচো। এখানেই থেমে থাকেনি ম্যান ইউ। এরপর পাঁচ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩৯ মিনিটের মাথাতেই চেলসির সঙ্গে সমতায় ফেরে ম্যান ইউ।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখল ম্যান ইউ। ৬৭ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন গার্নেচো। ৩-২ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় চেলসি। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে পালমার। এরপর ১ মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে গোল করেন পালমার। উল্লেখ্য, চেলসির কাছে হেরে গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে ম্যান ইউ। অন্যদিকে চেলসি রয়েছে দশম স্থানে।

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ