মুখোমুখি চেন্নাই-কলকাতা, জয়ের ধারা কি বজায় থাকবে নাইটদের

Share:

নিজস্ব প্রতিনিধি : তিনটি ম্যাচ পর পর জিতে এখনও পর্যন্ত আইপিএলে অপরাজিত কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে চেন্নাই সুপার কিংস চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই হেরেছে। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের ঘূর্ণি পিচে কি চেন্নাইকে হারিয়ে ফের জয় হাসিল করতে পারবে কেকেআর, এখন সেটাই দেখার।

গৌতম গম্ভীর মেন্টর হিসাবে আসার পর থেকে আত্মবিশ্বাসে ভরপুর কেকেআর শিবির। ওয়াকিবহালের মতে, চেন্নাইয়ের পিচ যেহেতু স্পিন সহায়ক তাই সোমবার তিন স্পিনার সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সুযশ শর্মাদের ব্যবহার করতে চাইবে কেকেআর। অন্যদিকে এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যেতে পারে নীতীশ রানাকে। পাশাপাশি হর্ষিত রানাকেও কেকেআরের প্রথম একাদশে দেখা যেতে পারে। জানা যাচ্ছে, এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে অঙ্গকৃশ রঘুবংশীকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে কেকেআরের টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে এবারের আইপিএল মরশুমে অধিনায়কের দায়িত্ব বদল হওয়ার পর তেমন ছাপ ফেলতে পারেনি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির বদলে অধিনায়কের দায়িত্বে এখন ঋতুরাজ গায়কোয়াড। ঋতুরাজের নেতৃত্বে এবারের আইপিএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। তবে সোমবারের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামতে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, মাথিশা পাতিরানা ও মঈন আলিকে। এছাড়াও দীপক চাহার ও তুষার দেশপাণ্ডেরাও রয়েছেন বোলিং স্কোয়াডে। এখন দেখার চেন্নাইয়ের বোলাররা কতটা বেকায়দায় ফেলতে পারে কেকেআর ব্যাটসম্যানদের।

উল্লেখ্য, পরিসংখ্যানের বিচারে কলকাতার থেকে অনেকটাই এগিয়ে রেয়েছে চেন্নাই। এখনও পর্যন্ত ২৯ বার চেন্নাই ও কলকাতা পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৮ বার জিতেছে চেন্নাই। ১০ বার জিতেছে কলকাতা। একটি ম্যাচ অমীমাংসিত রয়েছে। তবে এবারের আইপিএলের মরশুমে পর পর তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী কেকেআর শিবির। চেন্নাই কি পারবে কেকেআরের বিজয়রথ থামাতে, এখন সেটাই দেখার।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!