শেষ বলে নাটকীয় জয় তুলে নিল চেন্নাই

সম্ভাবনা তৈরি করেও তীরে এসে তরী ডুবল নাইটদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: না হল না, ফের চেন্নাইয়ের কাছে হারতে হল কলকাতাকে। সম্ভাবনা তৈরি করেও তীরে এসে তরী ডুবল নাইটদের। ধোনিদের আটকাতে পারল না কেকেআরের বোলাররা। রবিবাসরীয় সন্ধ্যায় ২ উইকেটে জিতল সুপার কিংস।

১৯ তম ওভারে এসে প্রসিদ্ধ কৃষ্ণ যদি একগুচ্ছ রান না দিতেন, তাহলে হয়তো আবুধাবিতে জয়ের হ্যাটট্রিকটা সেরে ফেলতে পারত কলকাতা। কিন্তু সেই ভুলের মাশুল দিতে হল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানিকে। মরিয়া চেষ্টা করেও শেষ ওভারে ম্যাচ বাঁচাতে পারল না তারা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নাইট রাইডার্সের অধিনায়ক মরগান। তাঁর সিদ্ধান্ত খুব একটা খারাপ ছিল না। যার ফলে রানের গতি কখনওই খুব একটা কমেনি। ওপেনার শুভমন গিল দুর্ভাগ্যবশত প্রথম ওভারে রান আউট না হয়ে গেলে হয়তো আরও বেশি রান তুলতে পারত কেকেআর। তবে রাহুল ত্রিপাঠী (৪৫), নীতিশ রানা (৩৭), রাসেল (২০) এবং দীনেশ কার্তিকদের (২৬) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান তোলে নাইটরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ফ্লাফ ডু প্লেসি। দু’জন মিলে ৭৪ রানের পার্টনারশিপ করেন। গাড়কোয়াড় ফেরেন ৪০ রানে এবং ডু প্লেসি আউট হন ৪৩ রানে। ৩২ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন মইন আলিও। তবে রায়াডু (১০), রায়না (১১) এবং ধোনির (১) উইকেট পরপর হারিয়ে চাপে পড়ে যায় সুপার কিংস। তবে ৮ বলে ২২ রানের ইনিংস খেলে দলকে সেই চাপ মুক্ত করেন রবীন্দ্র জাদেজা। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৪ রান। তবে ২টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে। তবে শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে ফের একবার লিগ টেবিলে সবার ওপরে উঠে এল চেন্নাই।

  

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর