ইন্ডিয়া ওপেন ফাইনালে হার মানল চিরাগ-স্বত্বিক জুটি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন ফাইনালে হার মানতে হল চিরাগ-স্বত্বিক জুটিকে। দক্ষিণ কোরিয়ার সেও সেউং ও কাং মিন জুটির কাছে হেরে যায় তাঁরা।

এদিন খেলা শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজেই পাওয়া যাচ্ছিল চিরাগ-স্বত্বিক জুটিকে। প্রথম গেমটি জিতে যায় চিরাগরা। ২১-১৫-তে প্রথম গেম জিতে যায় চিরাগরা। প্রথম গেমটি জিততে চিরাগদের সময় লেগেছিল মাত্র ১৭ মিনিট। এরপরই পাল্টা জবাব দিতে শুরু করে দক্ষিণ কোরিয়ার সেও সেউং ও কাং মিনের জুটি। দ্বিতীয় গেমের প্রথম দিকে সমানে সমানে লড়াই হলেও পরের দিকে চিরাগরা ক্রমশ পিছিয়ে যেতে শুরু করে। শেষ পর্যন্ত দ্বিতীয় গেম জিতে যায় দক্ষিণ কোরিয়ার জুটি। ২১-১১-তে দক্ষিণ কোরিয়ার জুটি হারিয়ে দেয় ভারতের খেলোয়াড়দের।

এরপর তৃতীয় গেমে সমানে সমানে টক্কর হতে শুরু করে। এই গেমে প্রথম দিকে পিছিয়ে পড়লেও পরে দুর্ধর্ষ পারফরমেন্স করে ছন্দে ফিরে আসে চিরাগ-স্বত্বিকরা। দুই পক্ষের মধ্যে সমানে সমানে লড়াইয়ের পর ১৮-২১-এ তৃতীয় গেম হেরে যায় চিরাগরা। ফলে ইন্ডিয়া ওপেন জেতার স্বপ্ন অধরাই থেকে যায় ভারতীয় জুটির। এর আগে গত রবিবার মালয়েশিয়া ওপেনও হাতছাড়া হয়ে যায় চিরাগ-স্বত্বিকের হাত থেকে।

 

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?