১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিস গেইল,  নামটাই যেন ক্রিকেটপ্রেমীদের কাছে এক আলাদা আবেগ। ২২ গজের ময়দানে তিনি নামলেই প্রতিপক্ষের বোলারদের কপালে চিন্তার ভাঁজ পড়ত। ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা ছিল তাঁর। বিশাল ছক্কা, বিধ্বংসী ব্যাটিং আর আগ্রাসী মেজাজ, সব মিলিয়ে ক্রিকেটের দুনিয়ায় এক অনন্য পরিচিতি তৈরি করেছিলেন এই ক্যারিবিয়ান তারকা। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তাঁর ১৭৫ রানের অপরাজিত ইনিংস ছিল এক অবিশ্বাস্য কীর্তি। দীর্ঘ ১৩ বছর ধরে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ইউনিভার্স বস। কিন্তু এবার সেই রেকর্ডেই থাবা বসালেন দক্ষিণ আফ্রিকার  তরুণ ক্রিকেটার। মাত্র ২০ বছর বয়সেই গেইলের দীর্ঘদিনের রাজত্ব শেষ করে ইতিহাসের পাতায় নাম লেখালেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।   

২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। সেই ইনিংসে ছিল ১৩টি চার এবং ১৭টি ছক্কা। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির গড়েছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর ধরে অক্ষত ছিল সেই রেকর্ড। কিন্তু শুক্রবার দক্ষিণ আফ্রিকার  সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ম্যাচে সেই ইতিহাসই বদলে গেল। টাইটান্সের হয়ে নাইটসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করলেন ২০ বছরের তরুণ ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। আর সেই সঙ্গেই ভেঙে দিলেন গেইলের ১৭৫ রানের ঐতিহাসিক রেকর্ড। প্রিটোরিয়াসের ইনিংস ছিল কার্যত রেকর্ডের বন্যা। মাত্র ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ৪০ বলেই পৌঁছে যান শতরানে। সেখানেই থেমে থাকেননি এই তরুণ ব্যাটার। মাত্র ৫৮ বলে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন: সোনা জয়ের লক্ষ্যে আজ এশিয়ান গেমসে ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রিটোরিয়াসের এই ইনিংসের সৌজন্যে টাইটান্সের স্কোর পৌঁছে যায় ৩ উইকেটে ২৬৭ রানে। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন নজির গড়লেও আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখনও ক্রিস গেইলের দখলেই রয়েছে। অর্থাৎ, গেইলের ১৭৫ রানের ইনিংসটি আইপিএলের ইতিহাসে এখনও সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।  

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের