অসুস্থতার কারণে তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকছেন না কোচ দ্রাবিড়

সেই কারণে আগামী ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে ভারত-শ্রীলঙ্কা (India-Srilanka) তৃতীয় একদিনের ম্যাচে হাজির থাকতে পারবেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থতার কারণে কলকাতা থেকে বাড়িতে চলে যেতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। আর সেই কারণে আগামী ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে ভারত-শ্রীলঙ্কা (India-Sri Lanka) তৃতীয় একদিনের ম্যাচে হাজির থাকতে পারবেন না তিনি। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

গত ১১ জানুয়ারি রাহুল দ্রাবিড়ের জন্মদিন ছিল। ওইদিনই কলকাতায় টিম হোটেলে অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের ‘দ্য ওয়াল’। রক্তচাপের সমস্যা দেখা দেয় তাঁর। এরপর টিম হোটেলেই তাঁর জন্য ওষুধ আনানো হয়। টিমের ডাক্তার তাঁকে পরীক্ষা করেন। ওষুধ খেয়েই সুস্থ হয়ে ওঠেন ভারতীয় দলের কোচ। এরপর অবশ্য ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচে টিমের সঙ্গে ছিলেন তিনি। সূত্রের খবর, শুক্রবার ভোর তিনটের বিমানে তিনি কলকাতা থেকে বেঙ্গালুরুতে রওনা দিয়েছেন। অসুস্থতার কারণে তিনি আগামী ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে হতে চলা ভারত-শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচে হাজির থাকতে পারবেন না।

উল্লেখ্য ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজে ইতিমধ্যে দুটি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। লঙ্কাবাহিনীকে ১০ জানুয়ারি ও ১২ জানুয়ারি পরপর দুটি ম্যাচে হারিয়ে ইতিমধ্যে সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার দল। বৃহস্পতিবার ইডেনে ৪ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ইডেনে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে শ্রীলঙ্কার ক্রিকেট দল। রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ভারতীয় দলের চাপ বাড়লেও কেএল রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে ম্যাচ জয় করে নেয় টিম ইন্ডিয়া। ৪০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় ভারত।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?